আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

এবার গণমাধ্যমকে অসভ্য বললেন ট্রাম্প

এবার গণমাধ্যমকে অসভ্য বললেন ট্রাম্প

গণমাধ্যমের ওপর রাগ দেখানোটা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় 'ক্যাম্পেইন র‌্যালি অব আমেরিকা' নামে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে 'অসভ্য' বলে গালি দেন তিনি।

তিনি বলেন, 'গণমাধ্যম কখনও সত্য প্রকাশ করে না। কারণ তাদের নিজস্ব ইস্যু থাকে। আর সে অনুযায়ীই সংবাদ পরিবেশন করে।'

বিবিসির খবরে বলা হয়, এ সময় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাও করেন।

পাশাপাশি নিজের নেওয়া বিভিন্ন সুদূরপ্রসারী পলিসি ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিখ্যাত বানানোর কথা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক গণমাধ্যম ও তার কর্মীদের ওপর তোপ দেগে যাচ্ছেন ট্রাম্প।

তিনি প্রতিনিয়ত মূলধারার মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা করছেন। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন তুলছেন ট্রাম্প।

দায়িত্ব নেওয়ার পরপরই সাংবাদিকতাকে তিনি চরম অসৎ শ্রেণির অন্তর্ভুক্ত পেশা বলে অভিযোগ করেছিলেন।

আর সর্বশেষ গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রথম একক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটন, নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা বলে না। তারা সুবিধাভোগীদের পক্ষে কথা বলে।'

সাংবাদিক সম্পর্কে তিনি বলেন, 'সাংবাদিকরা এতটাই অসৎ যে, আমরা যদি গণমাধ্যমের সঙ্গে কথা না বলি তাহলে তারা প্রমাণ করবেন আমরা জনগণের কোনো সেবাই করছি না।'

সংবাদমাধ্যমের অসততা 'নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে' উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে আরও বলেন, 'টেলিভিশন ছাড়লে, সংবাদপত্র পড়লে মনে হবে সবকিছুতে বিশৃংখলা চলছে।'


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত