আপডেট :

        তাইওয়ান সার্বভৌমত্ব ছাড়বে না, সংঘাতও চায় না: প্রেসিডেন্ট লাই

        যুক্তরাষ্ট্রের এয়ার শোতে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, নিরাপদে চার ক্রু

        ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে সরকারি অর্থায়ন আটকে দিল মার্কিন সিনেটের নিয়মরক্ষক

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত রুমানার পদত্যাগ

ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত রুমানার পদত্যাগ

মাত্র ৮ দিনের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুমানা আহমেদ। বৃহস্পতিবার আমেরিকার প্রখ্যাত ম্যাগাজিন দ্য আটলান্টিকে লেখা এক নিবন্ধে তিনি এর কারণ বর্ণনা করেছেন। হিজাব পরা মুসলিম রুমানা বলেন, ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা তার পদত্যাগের অন্যতম কারণ।

মার্কিন রাজনীতি বিষয়ক ওয়েবসাইট দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে হোয়াইট হাউসে নিয়োগ পান রুমানা। তখন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তাকে সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে হোয়াইট হাউসে নিয়োগ দেয়া হয়। ট্রাম্প ক্ষমতায় আসার পরও তিনি হোয়াইট হাউসে থেকে যেতে চেয়েছিলেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, নতুন প্রেসিডেন্ট ও তার সহযোগীদের ইসলাম ও আমেরিকার মুসলিম নাগরিকদের সম্পর্কে আরো সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত করাতেই তিনি নতুন প্রশাসনে থাকতে চেয়েছিলেন। কিন্তু মাত্র ৮ দিনের মাথায় তিনি রণে ভঙ্গ দিতে বাধ্য হন। রুমানা আহমেদ লিখেছেন, ‘বেশিরভাগ আমেরিকান মুসলিমের মতো আমিও ২০১৬ সালজুড়ে দেখেছি কীভাবে ডনাল্ড ট্রাম্প আমাদের সম্প্রদায়কে হীন করেছেন। এটি সত্ত্বেও, অথবা হয়তো এর কারণেই, আমি ভেবেছি আমার উচিত এনএসসাইটে থেকে যাওয়া।’ কিন্তু ২৭শে জানুয়ারি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের নিষিদ্ধ করে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রণয়নের পর আর হোয়াইট হাউসে থাকা সম্ভব বলে তার মনে হয়নি। রুমানা বলেন, ‘জেনে গেলাম আমি আর এ প্রশাসনে থাকতে পারবো না বা কাজ করতে পারবো না, যে প্রশাসন আমাকে ও আমার মতো মানুষকে নাগরিক হিসেবে দেখে না, দেখে হুমকি হিসেবে।’ তিনি আরো বলেন, মুসলিমদের প্রতি এ প্রশাসন যে ধরনের আচরণ করছে তা ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের জন্য উপকারী হবে। কারণ, এর ফলে এ জঙ্গিগোষ্ঠীর প্রোপাগান্ডা আরো বিশ্বাসযোগ্য হবে।

রুমানা আহমেদ বলেন, ‘এ প্রশাসন যেভাবে সহিংস চরমপন্থা মোকাবিলা প্রোগ্রামে শুধুমাত্র মুসলিমদের ওপর নজর দিচ্ছে ও ‘উগ্র ইসলামী সন্ত্রাসবাদের’ মতো শব্দ ব্যবহার করছে, তা আইএসের প্রোপাগান্ডাকেই শক্ত করবে। দেশজুড়ে শ্বেতাঙ্গ বর্ণবাদের উত্থান ঘটাবে।’ তিনি আরো বলেন, জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করেন এমন কর্মকর্তারা নতুন প্রশাসনে ভালো অবস্থানে নেই। তার ভাষ্য, ‘নির্দলীয় জাতীয় নিরাপত্তা কাঠামো এবং হোয়াইট হাউস ও কেন্দ্রীয় সংস্থাগুলোতে আইনি বিশেষজ্ঞদের মতামত অগ্রাহ্য করা হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব এখন ওয়েস্ট উইংয়ের গুটিকয়েক লোকের হাতে কুক্ষিগত হয়েছে।’

১৯৭৮ সালে রুমানা আহমেদের পিতামাতা বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমান। নিজের নিবন্ধে এসব বিস্তারিত তুলে ধরেন তিনি। উল্লেখ করেন, ৯-১১ পরবর্তী আমেরিকায় কী ধরনের চ্যালেঞ্জের মুখে মুসলিম হিসেবে তাকে পড়তে হয়েছে। তখন মানুষ প্রকাশ্যে তাকে ‘সন্ত্রাসী’ বলে ডাকতো। তিনি এ-ও জানান, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার উৎসাহে তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়েই হোয়াইট হাউসে কাজ শুরু করেন। পরে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদেও কাজ করেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত