আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ড. ইউনূসের প্রশংসা করলেন অর্থমন্ত্রী

ড. ইউনূসের প্রশংসা করলেন অর্থমন্ত্রী

ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জন্য গ্রামীণ ব্যাংক এবং ড. মুহম্মদ ইউনূসের প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে বেসরকারি এনজিও সংস্থা- ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রশংসা করেন তিনি।

দারিদ্র্য বিমোচনে এই দুই ব্যক্তির অবদান সবার ওপরে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ দু’জনই দেশের সম্মানিত ব্যক্তি। অবশ্যই তাদের সম্মান করা উচিত। তবে গ্রামীণ ব্যাংকের ঋণ বিতরণের প্রক্রিয়া নিয়ে আরো ভাবতে হবে।

অর্থমন্ত্রী মন্তব্য করেন, ড. মুহাম্মদ ইউনূস ও ফজলে হাসান আবেদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তবে উভয় ব্যক্তি ঋণ দেয়া-নেয়ার ক্ষেত্রে যথেষ্ট কড়াকড়ি করেন।

খেলাপি ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বড়লোকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আর ফেরত দিতে চায় না। শেষ পর্যন্ত তারাই হয় খেলাপি। কিন্তু গরিব লোক ব্যাংক, এনজিও বা অন্য কোনো সংস্থা থেকে ঋণ নিলে তা ফেরত দেয়। সে কারণে গরিব লোক কখনও খেলাপি হয় না।

বৃস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) লোন ম্যানেজমেন্ট সিস্টেমের (এলএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশে গ্রামীণ ব্যাংকই প্রথম হতদরিদ্রের মধ্যে ক্ষুদ্র ঋণ দেয়ার ব্যবস্থা করে। এরপর থেকে অনেক সংস্থা ও এনজিও এ খাতে এসেছে। তারা হতদরিদ্রের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কারণে দেশে দারিদ্র্যের হার অনেক কমেছে।

এসডিএফের চেয়ারম্যান এম আই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সচিব ও অর্থনীতিবিদ ড. একেএ মুবিন, বিশ্বব্যাংকের কান্ট্রি চিমিয়াও ফান এবং এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এজেডএম সাখাওয়াত হোসেন প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত