আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

তিউনিশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন: বিজয়ী এসেবসি

তিউনিশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন: বিজয়ী এসেবসি

গণজাগরণের চার বছর পর তিউনিসিয়ায় প্রথমবারের মতো  গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে নিদা তিউনিস পার্টির প্রার্থী বেজি সাইদ এসেবসিকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

দেশটির প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় তিনি ৫৫.৫ শতাংশ ভোট পেয়েছেন। অবশ্য তার প্রতিদ্বন্দ্বী মোনসেফ মারজুকি এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

নির্বাচনের এ ফলাফল আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। ফলাফল সোমবার ঘোষণা দেওয়ার কথা।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটেও ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন এসেবসি।

তিউনিসিয়া ১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়ার পর দেশটির জনগণ এই প্রথম অবাধ নির্বাচনের মাধ্যমে একজন রাষ্ট্রপ্রধান বাছাই করলেন।

চার বছর আগে তিউনিসিয়ায় গণবিক্ষোভের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটে।আরব বসন্ত নামে পরিচিত আলোড়ন তোলা আন্দোলন কর্মসূচির সূচনা হয়েছিল এদেশে।

স্থানীয় টেলিভিশনে ইসেবসি বলেন, “আমি তিউনিসিয়ার শহিদদের উদ্দেশে এই জয় উৎসর্গ করছি। আমি মারজুকিকে ধন্যবাদ জানাই। আমরা কাউকে বাদ না দিয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই।”

৮৮ বছর বয়সী এসেবসি তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলী এবং দেশটির স্বাধীনতা-পরবর্তী প্রথম নেতা হাবিব বুরগুবিয়ার অধীনে কাজ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী মোনসেফ মারজুকি একজন মানবাধিকারকর্মী।

ইসেবসির (৮৮) জয়ের ফলে সাবেক একনায়কতন্ত্র ফিরে আসবে বলে অনেকে আশঙ্কা করছে। আরব বসন্তে উৎখাত হওয়া জাইন আল আবেদিন বেন আলির আমলে বিভিন্ন পদে ছিলেন তিনি। সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনেও তার দল জয়ী হয়েছিল।

১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর লিবিয়ার প্রতিবেশী দেশটিতে এই প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচন হলো।

শেয়ার করুন

পাঠকের মতামত