আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ডোমোক্র্যাটদের তোপের মুখে অ্যাটর্নি জেনারেল, পক্ষে ট্রাম্প

ডোমোক্র্যাটদের তোপের মুখে অ্যাটর্নি জেনারেল, পক্ষে ট্রাম্প

রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ডোমোক্র্যাটদের তোপের মুখে থাকা মার্কিন অ্যাটর্নি জেনারেলের পক্ষে সাফাই গাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জেফ সেশনসকে পদত্যাগের যে চাপ দেওয়া হচ্ছে, তা থেকে ঠেকাতে তার পাশে দাঁড়িয়ে উল্টো ডেমোক্র্যাটদের বিরুদ্ধে আক্রমণের কৌশল বেছে নিয়েছেন ট্রাম্প।

পদত্যাগ করতে জেফ সেশনের প্রতি ডেমোক্রেটিক আইনপ্রণেতারা যে আহ্বান জানিয়েছেন, তার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, তিনি নির্দোষ।

রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে সিনেটে তার নিয়োগ চূড়ান্তের শুনানিতে যে মন্তব্য করেছেন জেফ সেশনস, তা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। ডেমোক্রেটিক পার্টির নেতারা তার বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ এনেছেন।

জেফ সেশনসের পক্ষাবলম্বন করতে গিয়ে ট্রাম্প বলেন, সেশনস আরো সঠিকভাবে উত্তর দিতে পারতেন। কিন্তু এটি পরিষ্কার, তার বক্তব্য ইচ্ছাকৃত ছিল না। বিষয়টি ডেমোক্র্যাটদের ‘ভুয়া দোষারোপ’।

এসব বিতর্ক ও সমালোচনার মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের যে তদন্ত করছে এফবিআই, তা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জেফ সেশনস। কিন্তু ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। ২০১৬ সালে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনাকে স্বাভাবিক ঘটনা বলে দাবি করছেন সেশনস।

কংগ্রেসে ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি দাবি করেছেন, জেফ সেশনস শপথ নেওয়ার সময় মিথ্যাচার করেছেন, তার পদত্যাগ করা উচিত।

প্রেসিডেন্ট ট্রাম্প সেশনসের পক্ষ নিয়ে বলেছেন, ডেমোক্র্যাটরা নির্বাচনে হেরেছে এবং এবার তারা বাস্তবতার ভিত্তিও হারিয়েছে।

ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার টিমের কিছু সদস্য রাশিয়ার কর্মকর্তা ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে এবং ট্রাম্পের হয়ে নির্বাচনে হস্তক্ষেপ করেছে রাশিয়া। কিন্তু ট্রাম্প এই অভিযোগকে ‘ভুয়া খবর’ হিসেবে দাঁড় করাতে চেষ্টা করছেন।

সেশনস যেভাবে সমালোচনার মুখে পড়লেন?
জানুয়ারি মাসে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ চূড়ান্তের শুনানিতে সেশনস যেসব মন্তব্য করেন, তা থেকেই সমালোচনার সৃষ্টি হয়।

তাকে জিজ্ঞাসা করা হয়, ‘যদি এমন কোনো প্রমাণ মেলে ট্রাম্পের ক্যাম্পেইনের কেউ রাশিয়ানদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাহলে তখন আপনি কী করবেন?’

উত্তরে সেশনস বলেন, ‘এ ধরনের কোনো কাজ সম্পর্কে আমি অবহিত নই। এক বা দুইবার আমাকে প্রতিনিধিত্ব করতে ক্যাম্পেইনে ডাকা হয়েছিল। কিন্তু রাশিয়ানদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। ফলে এ বিষয়ে মন্তব্য করতে অপরাগ আমি।’

এদিকে, তখন খবর ছড়িয়ে পড়ে সেপ্টেম্বর মাসে নিজ কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে বৈঠক করেন সেশনস। এর আগে জুলাই মাসে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে রাশিয়ার কয়েকজন কর্মকর্তার সঙ্গে পার্শ্ববৈঠক করেন তিনি।

ওই সময়ে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ছিলেন সেশনস। কিন্তু ওই সময়ে নির্বাচনী প্রচারে ট্রাম্পের টিমের সদস্য হিসেবেও কাজ করছিলেন তিনি। এ ছাড়া ওই বছর (২০১৬) ২৫ জন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন সেশনস।

সেশনস এখন দাবি করছেন, একজন সিনেটর হিসেবে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি আমি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত