আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

আটক উত্তর কোরীয়কে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

আটক উত্তর কোরীয়কে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের হত্যায় সন্দেহভাজন হিসেবে আটক করা একমাত্র উত্তর কোরীয়কে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

হত্যা মামলার চার্জ গঠনে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকায় রি জং-চোল নামের উত্তর কোরিয়ার এই নাগরিককে শুক্রবার পুলিশি হেফাজত থেকে মুক্তি দেয় মালয়েশিয়া পুলিশ। এরপরই তাকে উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়।

নিজ দেশে ফেরত পাঠাতে রি জং-চোলকে অভিবাসন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়, কারণ তার কাছে মালয়েশিয়া ভ্রমণের কোনো কাগজপত্র ছিল না। এক কর্মকর্তা জানিয়েছেন, শুত্রবারই মালয়েশিয়া ছেড়েছেন রি জং-চোল।

এদিকে, সামরিক নিষেধাজ্ঞা এড়াতে উত্তর কোরিয়ার হাতিয়ার হিসেবে কাজ করছে, সন্দেহভাজন এমন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছে মালয়েশিয়া পুলিশ।

১৩ ফেব্রুয়ারি কিম জং-ন্যামের হত্যায় নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ভিএক্স এজেন্ট ব্যবহার করার তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। তবে এর পেছনে উত্তর কোরিয়া জড়িত কি না, তার স্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষমাণ কিম জং-ন্যাম নার্ভ এজেন্ট ভিএক্স হামলায় নিহত হন। তার মুখে ভিএক্স এজেন্ট ছিটিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, ভিএক্স হলো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ, যা মানব শরীরের প্রবেশের কয়েক মুহূর্তের মধ্যেই মানুষের হয়ে থাকে এবং এটি সারিন গ্যাসের চেয়ে ১০০ গুণ বেশি শক্তিশালী।

বৃহস্পতিবার ন্যাম হত্যায় দুজন নারীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। ন্যামের মুখে ভিএক্স ছিটিয়ে তাকে হত্যার জন্য ইন্দোনেশিয়ার দোয়ান থি হুয়োং ও ভিয়েতনামের সিতি আয়শা নামের দুই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মালয়েশিয়া পুলিশ। তবে ঠিক কার নির্দেশে তারা এ কাজ করেছে, তা বলতে পারেনি ওই দুই নারী। তাদের ভাষ্য, তারা মনে করেছিলেন, টেলিভিশনের কৌতুক অনুষ্ঠানের জন্য কাজ করছিলেন।

মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর জানিয়েছেন, কোনো রাজনৈতিক বা কূটনৈতিক চাপে নয়, বরং অভিযোগের পক্ষে পর্যন্ত তথ্য-প্রমাণ না থাকায় উত্তর কোরিয়ার ওই নাগরিককে ছেড়ে দিয়েছেন তারা।

রি জং-চোল তিন বছর ধরে মালয়েশিয়ায় কাজ করছেন। কিন্তু চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তার কাজে ও মালয়েশিয়ায় অবস্থানের মেয়াদ শেষ হয়। তবে এরপর মালয়েশিয়ায় ঢোকার বিষয়ে রি জং-চোলের নাম কালো তালিকাভুক্ত করেছে অভিবাসন কর্তৃপক্ষ। কুয়ালালামপুরে উত্তর কোরিয়ার দূতাবাসের দুজন কর্মকর্তার সঙ্গে তাকে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, একুশ শতকের প্রথম দেড় যুগে কিম জং-ন্যাম হত্যা বিশ্বে আলোচিত হত্যাকা-ের মধ্যে একটি। উত্তর কোরিয়ার গোপন শাসনের নেতা কিম জং-উনের ক্ষমতার বিরুদ্ধে তার সৎভাই ন্যাম ছিলেন কট্টর সমালোচক। যে কারণে তার হত্যাকা- আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি কেড়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত