আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ফিলিস্তিনে আজান বন্ধে আইন করছে ইসরায়েল

ফিলিস্তিনে আজান বন্ধে আইন করছে ইসরায়েল

অধিকৃত ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে আজান প্রচার বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এ সংক্রান্ত একটি বিল তেল আবিবের পার্লামেন্টে প্রাথমিক অনুমোদন পেয়েছে বলে বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন জানিয়েছে।

বিলটি সমর্থকদের দাবি, পূর্ব বায়তুল মুকাদ্দাসে ভোরে ফজর নামাজের আজান দেয়া হয়। এতে মসজিদের আশপাশের আবাসিক এলাকার অনেক মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে। লোকজনের জীবনযাত্রার মান উন্নয়নের জন্যই এ বিলটি আনা হয়েছে। আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ২ হাজার ৭০০ ডলার সমপরিমাণ অর্থ জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

বিলের অন্যতম সমর্থক আইনপ্রণেতা মত্তি ইয়োজেভ বলেছেন, ‘ঈশ্বর অন্যধর্ম বিশ্বাসের ওপর আঘাত হানতে নিষেধ করেছেন। এটা হচ্ছে নাগরিকদের ঘুম রক্ষার জন্য সামাজিক আইন।’

তবে বিরোধীরা বলছেন, ডানপন্থিদের আনা এই বিলটি মূলতঃ ইসরায়েলে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবেই আনা হয়েছে।

ফিলিস্তিনি আইনপ্রণেতা আহমেদ তিবি ইসরায়েলের উদ্দেশে বলেছেন, ‘আপনারা ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ করছেন।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত