আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

প্রেসিডেন্ট প্রাসাদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট প্রাসাদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট প্রাসাদ ‘ব্লু হাউস’ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হে।

পার্লামেন্টের অভিসংশন আদালতের রায়ে বহাল থাকার দুই দিন পর স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে ব্লু হাউস ত্যাগ করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন পার্ক।

সিউলের দক্ষিণাঞ্চলে পার্কের বাড়ি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পার্কের সমর্থকরা ওই বাড়ির সামনে জড়ো হয়েছেন।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পার্ক গিউন হে আর দায়মুক্তি পাবেন না। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে এবং এ কারণে তিনি গ্রেপ্তার হতে পারেন। ঘনিষ্ট সহচর চোই সুন-সিলকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করতে দিয়ে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হতে পারে তার বিরুদ্ধে।

আদালতের রায়ে অভিসংশন বহাল থাকার পর দুদিন পার হয়ে গেলেও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি পার্ক। ঘনিষ্ট বন্ধু চোই সুন-সিলের দুর্নীতির সঙ্গে জড়িত থাকা এবং তাকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে অভিসংশিত হন দক্ষিণ কোরিয়ার এই নারী প্রেসিডেন্ট।

পার্কের বিরোধীরা তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এদিকে, শনিবার পার্ক-সমর্থক ও বিরোধীরা রাজধানী সিউলে পাল্টা-পাল্টি বিক্ষোভে করেছে।

রোববার সন্ধ্যায় ব্লু হাউসের কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী শুভেচ্ছা জানিয়ে নিজ বাড়ির দিকে রওনা দেন পার্ক। বিশাল গাড়িবহর তাকে নিয়ে সিউলের দক্ষিণে স্যামসেয়ং জেলায় তার নিজ বাড়িতে যাত্রা শুরু করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে ১ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পার্ক গিউন হের বিশ্বস্ত হোয়াং কিয়ো-ইহন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, মে মাসের ৯ তারিখের মধ্যে একটি ‘অবাধ ও স্বচ্ছ’ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার আদালত অভিসংশন বহাল রাখার পর পার্কের সমর্থকরা বিক্ষোভ করে এবং এ সময় তার দুই সমর্থক নিহত হন। শনিবার পক্ষ-বিপক্ষের বিপুল সমর্থকগোষ্ঠী সিউলে বিক্ষোভ করে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত