আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নরওয়ে

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নরওয়ে

প্রতিবেশী ডেনমার্ককে হটিয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করেছে স্ক্যান্ডানেভিয়ান দেশ নরওয়ে। তবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সেরা দশের তালিকায়ও স্থান পায়নি। তালিকায় বাংলাদেশ রয়েছে ১১০তম স্থানে।

জাতিসংঘ ঘোষিত ২০ মার্চ বিশ্ব সুখী দিবস উপলক্ষে  সোমবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবছর দেড় শতাধিক দেশের এক হাজারেরও বেশি মানুষকে সাধারণ কিছু প্রশ্ন করে তার আলোকে এ প্রতিবেদন তৈরি করা হয়। সামাজিক বিশ্বাস, সাম্যব্যবস্থার মাধ্যমে নাগরিকদের অধিকারের উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয়গুলোর আলোকে এই তালিকা করা হয়েছে। ২০১২ সালের ২৮ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে এ দিনটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

১৫৫ দেশের ওপর করা  প্রতিবেদনে শীর্ষ দশে থাকা অন্য  দেশগুলো হলো- ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন। ইউরোপের নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে জার্মানি ১৬তম, যুক্তরাজ্য ১৯তম ও ফ্রান্স ৩১তম অবস্থানে রয়েছে। আর সবচেয়ে ক্ষমতাধর দেশ হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ১৪তম অবস্থানে। গত বছরের তুলনায় এবার যুক্তরাষ্ট্রের অবস্থান এক ধাপ নিচে নেমেছে।



অপরদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় এগিয়ে আছে পাকিস্তান। তালিকায় এর অবস্থান ৮০তম। এছাড়া ভূটান রয়েছে ৯৭তম ও  নেপাল ৯৯তম অবস্থানে। তালিকায় বাংলাদেশ রয়েছে ১১০তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ ভারতের অবস্থান অবশ্য সুবিধার নয়। দেশটির অবস্থান তালিকার প্রায় শেষের দিকে অর্থাৎ  ১২২তম অবস্থানে।

তালিকার একেবারে নিচের দিকের ১০ সুখী দেশ হলো, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র(১৫৫তম), বুরুন্ডি (১৫৪তম), তানজানিয়া (১৫৩তম), সিরিয়া (১৫২তম), রুয়ান্ডা (১৫১তম), টোগো (১৫০তম), গিনি (১৪৯তম), লাইবেরিয়া (১৪৮তম), দক্ষিণ সুদান (১৪৭তম) ও ইয়েমেন (১৪৬তম)।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত