আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

আলাস্কাগামী বিমানের ভেতর সাপ!

আলাস্কাগামী বিমানের ভেতর সাপ!

আমেরিকার আলাস্কাগামী একটি ফ্লাইটে সাপ পাওয়া গেছে। আলাস্কার অ্যাঙ্কোরেজগামী একটি যাত্রীবাহী বিমানে ওই সাপটি ফেলে রেখে গিয়েছিলেনে এর আগের ফ্লাইটের এক যাত্রী। ক্যাবিনের ভেতরে নেওয়া সাপটি তার পোষা জীব বলে তালিকাভুক্ত ছিল।

যাত্রীরা বিমানে সাপের কথা প্রথম জানতে পারেন যখন বিমানের পাইলট ঘোষণা করেন, ''যাত্রীগণ- বিমানের ভেতর একটি ছাড়া সাপ আছে, কিন্তু আমরা জানি না সাপটা এখন ঠিক কোথায় আছে।"

হালকা হলুদ রঙের পাঁচ ফুট লম্বা সাপটি বিষাক্ত নয় এবং সেটি প্রথম দেখতে পায় ছোট একটি ছেলে। বসার আসনের উপর ওঠার চেষ্টা করতে গিয়ে সে সাপটি দেখতে পায়।

ছেলেটি যখন সাপটি দেখতে পায়, তখন সাপটি ঘুমাচ্ছিল এবং বিমানের পেছন দিকে একটি ব্যাগের ভেতর আংশিক মুড়িসুড়ি দিয়ে সাপটি ছিল।

ছেলেটির মা, অ্যানা ম্যাককনোঘি বলছেন, বিমানের ভেতর অবশ্য এই ঘোষণার পর তেমন ত্রাস তৈরি হয়নি।

তিনি বলেছেন পাইলট বেরিয়ে এসে বিমানের একজন কর্মচারীর সঙ্গে সংক্ষেপে আলাপ করেন কীভাবে সাপটাকে ধরতে হবে।

এরপর বিমানের কর্মী সাপটির পেটের কাছটা ধরে তাকে প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলেন।

এরপর সাপটিকে বাকি বিমানযাত্রায় তুলে দেওয়া হয় আসনের উপরে মাল রাখার বাক্সে এবং বিমানটি নির্ধারিত সময়ে অ্যাঙ্কোরেজ বিমানবন্দরে অবতরণ করে।

বিমানকর্মীরা সাপটির কথা প্রথম জানতে পারেন যখন নাম না জানা একজন যাত্রী বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান তার পোষা একটি সাপ হারিয়ে গেছে।

তিনি জানান তিনি আলাস্কার আরেকটি শহরে বিমান থেকে নামার পর খেয়াল করেন সাপটি তার সঙ্গে নেই। তিনি ধারণা করেন সাপটি সম্ভবত বিমানেই রয়ে গেছে, যেটি তখন ফিরতি উড়ানে অ্যাঙ্কোরেজের পথে ছিল।

বিমানের একজন মুখপাত্র বলেছেন ওই ব্যক্তি সাপটি নিখোঁজ এই খবরটি সময়মত দেবার জন্য তারা কৃতজ্ঞ, তবে তিনি একথাও বলেছেন যে বিমান কর্তৃপক্ষকে আগে থেকে না জানিয়ে বিমানের ভেতর সাপে নিয়ে গিয়ে ঐ যাত্রী এয়ারলাইনের নিয়মনীতি ভঙ্গ করেছেন।

সাপটি কো‌ন্ জাতের বা নিয়ম ভঙ্গের জন্য তার মালিককে কোনো সাজা পেতে হবে কীনা তা ওই কর্মকর্তা জানাননি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত