আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

নিউজার্সিতে ভারতীয় মা-ছেলেকে গলা কেটে হত্যা

নিউজার্সিতে ভারতীয় মা-ছেলেকে গলা কেটে হত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে ভারতীয় এক নারী প্রকৌশলী ও তার সাত বছরের ছেলেকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার নিউজার্সির বাসা থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এন শশীকলা (৩৮) নামের ওই নারী ভারতের অন্ধ্র প্রদেশের বাসিন্দা। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় কমিউনিটির নেতা প্রসাদ ঠোটাকুরা জানান, শশীকলার স্বামী এন হনুমানথা রাও কাজ শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাসায় ফেরেন। স্ত্রী সন্তানকে রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান তিনি।

কিন্তু শশীকলার মা কৃষ্ণকুমারী সংবাদ সংস্থা এএনআই’কে বলেন, নিউজার্সির এক নারীর সঙ্গে রাও এর পরকীয়ার কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

১২ বছর ধরে রাও-শশীকলা সংসার করছেন। ঘটনার দিন কাজ শেষে বাসায় ফেরার আগে স্কুল থেকে ছেলেকে নিয়ে আসেন শশীকলা। এরপর থেকে বাড়িতেই ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রে ভারতীয় ওই নারী ও তার ছেলে হত্যাকাণ্ডের ব্যাপারে শুক্রবার ভারতের লোকসভায় আলোচনা হয়। হত্যাকাণ্ডের এই ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ভারত। দুই সপ্তাহ আগে দুই ভারতীয় নিহতের পর এই ঘটনাকে বিপজ্জনক হিসেবে দেখছে নয়াদিল্লি। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলবেন বলেও জানান রাজ্য সভার সদস্য টি সুব্রামি রেড্ডি।

লোকসভায় সুব্বামি রেড্ডি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তায় আমাদের অবস্থান শক্ত হওয়া উচিত। এ ধরনের ঘটনাকে জাতিগত বিদ্বেষ উল্লেখ করে তিনি আরও বলেন, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এ ধরনের ঘটনা ঘটছে। দীর্ঘসময় ধরে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ভারত এসব বিষয় মোকাবেলা করছে।

এই হত্যাকাণ্ডের সঙ্গে বর্ণবিদ্বেষের কথা অস্বীকার করেছে নিউ জার্সি কর্তৃপক্ষ। অন্যদিকে কিছু গণমাধ্যম বার্লিংটন কাউন্টি প্রসিকিউটরের অফিসের বিবৃতির বরাত দিয়ে বলছে, ভারতীয় হওয়ার কারণে তারা খুন হয়েছেন; এ ধরনের কোনও ইঙ্গিত তারা পাননি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত