আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

জুনের মধ্যেই আসাম সীমান্ত বন্ধ করবে ভারত

জুনের মধ্যেই আসাম সীমান্ত বন্ধ করবে ভারত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়া হবে বলে জানানোর একদিন পর রোববার দেশটির কেন্দ্রীয় সরকার সীমান্ত বন্ধের চূড়ান্ত সময় নির্ধারণ করেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসাম প্রদেশের সঙ্গে বাংলাদেশের ২২৩ দশমিক ৩ কিলোমিটার সীমান্ত পুরোপুরি বন্ধ করতে এক বছরের সময়সীমা নির্ধারণ করেছে কেন্দ্র। আগামী জুনের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছে দেশটির সরকার।

নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার। আগামী জুনের মধ্যে নদীমাতৃক ও স্থল সীমান্তে প্রযুক্তিগত প্রতিবন্ধকতা পুরোপুরি স্থাপন করা হবে বলে এতে ঘোষণা দেয়া হয়।

নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর পরই এ সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সদ্য অনুষ্ঠিত রাজ্য সরকার নির্বাচনে বাংলাদেশের সঙ্গে আসাম সীমান্ত বন্ধের প্রতিশ্রুতি দেয় বিজেপি।

বিএসএফের এক মুখপাত্র বলেন, ২০১৭ সালের জুনের মধ্যে বাংলাদেশ-আসাম সীমান্ত পুরোপুরি বন্ধের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও সিপিডব্লিউডির অতিরিক্ত মহাপরিচালক (সীমান্ত) সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, বাংলাদেশ-আসাম সীমান্তের অন্তত ১২২ স্থানে (৬০ দশমিক ৭ কিলোমিটার) কোনও ধরনের প্রতিবন্ধকতা নেই।

দেশটির সরকারি এক বিবৃতিতে সীমান্ত নিরাপত্তার জন্য ভারত ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে ৪ হাজার ৩৭৪ কিলোমিটার বেড়া নির্মাণ, ৫ হাজার ৩২৯ দশমিক ৬ কিলোমিটার এলাকায় ফ্লাডলাইট ও ২ হাজার ৪২০টি বর্ডার আউস্ট পোস্ট স্থাপন করেছে বলে জানিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত