আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

জলবায়ু পরিবর্তন নিয়েওবামার পরিকল্পনা বাতিল করছেন ট্রাম্প

জলবায়ু পরিবর্তন নিয়েওবামার পরিকল্পনা বাতিল করছেন ট্রাম্প

বৈশ্বিক উষ্ণতা নিয়ে সাবেক ওবামা প্রশাসনের পরিকল্পনায় পরিবর্তন আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । শিগগিরই এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১৪ সালে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা কার্বন নিঃসরণ কমাতে ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ নামে যে পরিকল্পনা প্রণয়ন করেছিলেন, এই আদেশ জারির মাধ্যমে তা বাতিল বলে ঘোষণা করা হবে। এছাড়া ট্রাম্পের এই আদেশের জলবায়ু সুরক্ষা সংস্থা এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির বাজেটে কাঁটছাট করা হবে। একইসঙ্গে  তেল, গ্যাস ও কয়লা  উৎপাদন নিয়ন্ত্রণমালা নতুন করে পর্যালোচনা করা হবে।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হলে তিনি সবুজ নীতি বাতিল করবেন। তার মতে, এটি অর্থনীতির গতি বাধাগ্রস্ত করছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার কথাও বলেছিলেন ট্রাম্প।

হোয়াইট হাউজ জানিয়েছে, নতুন ব্যবস্থায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন করবে।

তবে পরিবেশবাদীরা বলছেন, এতে দেশ ও দেশের বাইরে পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়বে।

প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর গ্রিনহাইজ গ্যাস নির্গমন সীমিত রাখার কথা বলা আছে। তবে রিপাবলিকান ক্ষমতাসীন রাজ্যগুলোতে এই নিয়ন্ত্রণ অজনপ্রিয়, বিশেষ করে যেসব ব্যবসা তেল, কয়লা ও গ্যাসের ওপর নির্ভরশীল।গত বছর সুপ্রিম কোর্ট ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই পরিকল্পনায় সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল।

ট্রাম্প প্রশাসন বলছে, প্যারিসে চুক্তি থেকে সরে আসার মাধ্যমে কর্মসংস্থান বাড়বে এবং আমদানীকৃত জ্বালানির ওপর আমেরিকার নির্ভরশীলতা কমবে।

ট্রাম্পের নির্বাহী আদেশ পরিবেশবাদীদের বাধার মুখে পড়তে পারে। তারা আদালতে বিষয়টি চ্যালেঞ্জ করবেন বলে জানা গেছে।

পরিবেশবাদী কর্মী টম স্টেয়ার রয়টার্সকে বলেছেন, ‘এমন পদক্ষেপ আমেরিকার মূল্যবোধের জন্য অপমানজনক। এটি সব আমেরিকানের স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকির মুখে ফেলবে।’

পরিবেশবাদী সংগঠন ‘আর্থজাস্টিস’ ট্রাম্পের জলবায়ু সংক্রান্ত পরিকল্পনাকে আদালতে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে।

সংগঠনটির প্রধান ট্রিপ ভন নুপিন বলেন, ‘এই আদেশ আইন ও আধুনিক বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত