আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

নোবেল পুরস্কার নিচ্ছেন বব ডিলান

নোবেল পুরস্কার নিচ্ছেন বব ডিলান

ইডেনের রাজধানী স্টকহোমে সুইডিশ একাডেমির এক বৈঠকে অংশ নিয়ে সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ করবেন  প্রখ্যাত মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান। চলতি সপ্তাহের শেষের দিকে স্টকহোমে তিনি ওই পুরস্কার গ্রহণ করবেন বলে বুধবার ঘোষণা দেয়া হয়েছে।

সুইডিশ একাডেমির স্থায়ী সেক্রেটারি সারা দানিউস এক ব্লগ পোস্টে লিখেছেন, ভাল সংবাদ হচ্ছে যে, সুইডিশ একাডেমি এবং বব ডিলান চলতি সপ্তাহের শেষের দিকে এক বৈঠকে মিলিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বৈঠকে বব ডিলানের হাতে নোবেল সনদ ও পদক তুলে দেয়া হবে। আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার বব ডিলানের কাছে হস্তান্তর করবে রয়্যাল সুইডিশ একাডেমি। একই সঙ্গে সাহিত্যে নোবেল পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হবে।

তিনি লিখেছেন, এ বৈঠক ছোট ও ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হবে। এতে কোনো গণমাধ্যমের উপস্থিতি থাকবে না। সাহিত্যের এই নোবেল বিজয়ীর ইচ্ছা অনুযায়ী, শুধুমাত্র বব ডিলান এবং একাডেমির সদস্যরা এতে অংশ নেবেন।

আগামী শনি ও রোববার স্টকহোমের দুটি কনসার্টে গান পরিবেশন করবেন মার্কিন এ সংগীতশিল্পী। তবে এই কনসার্টের আগে নাকি পরে সুইডিশ একাডেমির সঙ্গে বব ডিলানের বৈঠক অনুষ্ঠিত হবে সেবিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেননি সারা দানিউস।

প্রত্যেক বছরের ডিসেম্বরে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সুইডিশ অ্যাকাডেমি। তবে যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা বব ডিলান নোবেল প্রাপ্তির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকেন। ফলে মার্কিন এ সংগীত শিল্পী সাহিত্যের নোবেল প্রত্যাখ্যান করছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।

পুরস্কারের বিষয়ে সংগীতে নোবেল বিজয়ী মার্কিন এই গায়কের খামখেয়ালির ইতিহাস দীর্ঘদিনের। ১৯৬৩ সালে নাগরিক অধিকারের জন্য টম পেইন পুরস্কার লাভের পর এক অসংলগ্ন বক্তৃতা দেন। পরে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বিবৃতিও দেন তিনি।

উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন তুঙ্গে সেই সময় বাঙালির জন্য, বাঙালির পাশে দাঁড়ানোর জন্য বিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন ও রবি শংকরের সঙ্গে গান করেছিলেন ডিলান। সেই সময় মানবতার পক্ষে গেয়েছিলেন তিনি।

সাহিত্যে নোবেল জয়ী ১১৩তম লেখক ও ২৫৯তম মার্কিনি হিসেবে গত বছরের ১৩ অক্টোবর ডিলানের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। বব ডিলান ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। তিনি রবার্ট অ্যালেন জিমারম্যান নামেও পরিচিত।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত