আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

পাঁচ তারকা হোটেল ছেড়ে গোয়ালঘর বেছে নিলেন মন্ত্রী!

পাঁচ তারকা হোটেল ছেড়ে গোয়ালঘর বেছে নিলেন মন্ত্রী!

মন্ত্রীদের বিলাসবহুল হোটেলে থাকা নতুন কিছু নয়। সাধারণ মানুষের হয়ে কাজ করতে নেমে কোথায় যেন সাধারণের থেকে তাঁরা খানিকটা আলাদা হয়ে যান। কিন্তু এর মধ্যেও থাকে ব্যতিক্রম। সকলে নন, কেউ কেউ পারেন সমস্ত বিলাশের হাতছানিকে হেলায় তুচ্ছ করতে। বদলে বেছে নেন সারল্যের জীবন। সেই ব্যতিক্রমের নমুনা হয়ে থাকলেন ভারতের কর্নাটকের মন্ত্রী এস সুরেশ কুমার।

বিজেপি প্রার্থীর হয়ে বের হয়েছিলেন নির্বাচনী প্রচারে। একে দলীয় কাজ, তার ওপর আবার তিনি মন্ত্রী। প্রত্যাশিতভাবেই তাঁর জন্য পাঁচ তারকা হোটেলের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু এমন বিলাশের জীবন ঘোর না-পছন্দ মন্ত্রীর। তাহলে কোথায় থাকবেন? কেন গোশালা তো আছেই। মন্ত্রী থাকবেন গোশালায়! একদিকে গুরুরা ঘুরে বেড়াবে, অন্যদিকে থাকবেন তিনি! এও হয়! হয় যে তা রীতিমতো বাস করেই দেখিয়ে দিলেন মন্ত্রী।

কেন এমন সিদ্ধান্ত? একি নির্বাচনী প্রচারেরই এক অঙ্গ? মন্ত্রী বলছেন, মোটেও না। হোটেলের ওই বদ্ধ ঘরে তিনি হাঁপিয়ে ওঠেন। চারপাশ বন্ধ চৌহদ্দির ভিতর কেমন যেন দমবন্ধ লাগে। তার থেকে বরং এরকম খোলামেলা পরিবেশই ভালো। আলো বাতাস খেলে। মনটাও ভালো থাকে। এসির ঠাণ্ডা হাওয়ার থেকে খোলা বাতাস অনেক আরামদায়ক। তাই পাঁচ তারকা হোটেল থাকুক তার মতো, তিনি গোশালাতেই খুশি।

এ অবশ্য তাঁর জন্য নতুন কিছু নয়। মন্ত্রী জানান, আগেও তিনি বহুবার গোশালাতে থেকেছেন। কতবার স্কুলবাড়িতে রাত কাটিয়েছেন। পদযাত্রায় যখন অংশ নিয়েছিলেন তখন তো এরকম জায়গাতেই রাত কেটেছে। তাহলে আজ আপত্তি কোথায়! মন্ত্রীর এমন দাবিতে সকলেই হতচকিত। কিন্তু তাঁর তেমন ভ্রূক্ষেপ নেই। দিব্যি অনুগামীদের সঙ্গে দেখা করলেন। প্রয়োজনীয় কথাবার্তা সারলেন। বাকি সময়টা কাটালেন খবরের কাগজ পড়ে। আরামের ব্যবস্থা বলতে একটা কম্বল, আর কয়েকটা বালিশ। ব্যস, এর বেশি আর কিছু প্রয়োজন নেই ওই মন্ত্রীর।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত