আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় কড়া হুঁশিয়ারি রাশিয়ার

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় কড়া হুঁশিয়ারি রাশিয়ার

সিরিয়ার হোমস নগরীর কাছে সরকারি বাহিনীর একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৬০টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ইরানও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। খবর আল জাজিরা ও আরটি নিউজের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই হামলা একটি স্বাধীন সার্বভৌম দেশের ওপর আগ্রাসন। প্রেসিডেন্ট পুতিন বিশ্বাস করেন, সিরিয়ার ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

পেসকভ জোর দিয়ে বলেন, ‘সিরিয়ার সেনাবাহিনীর কাছে কোনো রাসায়নিক অস্ত্র নেই। জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার বিশেষ ইউনিটের একটি পর্যবেক্ষক দল বিষয়টি পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছেন।’

পেসকভ আরো বলেন, ‘এই হামলার কারণে নিশ্চিতভাবে রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটবে। ইতিমধ্যে দুই দেশের সম্পর্ক শোচনীয় পর্যায়ে আছে।’

পুতিনের মুখপাত্র আরও বলেন, সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্র এড়িয়ে যাচ্ছে। এই কারণে পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতির দিকে যাচ্ছে বলে পুতিন মনে করেন।’

ইরানও সিরিয়ার শেরাত বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, ‘ইরান তীব্রভাবে এ ধরনের একতরফা হামলার নিন্দা জানাচ্ছে। এ পদক্ষেপ সিরিয়ায় সন্ত্রাসীদের শক্তিশালী করবে এবং সিরিয়া ও এ অঞ্চলের পরিস্থিতি জটিল হয়ে উঠবে।'

এদিকে সৌদি আরব, তুরস্ক, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই হামলাকে পুরোপুরি সমর্থন দিয়েছে।

সৌদির সরকারি সংবাদ সংস্থা স্পা এক বিবৃতিতে জানায়, রাসায়নিক গ্যাস হামলার জবাবে  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সাহসী পদক্ষেপকে ‘পুরোপুরি সমর্থন’ জানাচ্ছে সৌদি আরব।

ব্রিটেন বলেছে, যুক্তরাষ্ট্রের এ হামলা সিরিয়া সরকারের বর্বর রাসায়নিক হামলার সমুচিত জবাব। আগামীতে এ ধরনের হামলা ঠেকানোর উদ্দেশেই এ পদক্ষেপ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা এই গুরুত্বপূর্ণ বার্তাই দিচ্ছে যে, বিশ্বের দেশগুলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার মেনে নেবে না। তিনি সিরিয়ায় শান্তি নিশ্চিত করতে রাশিয়াকে আরও বেশিকিছু করার আহ্বান জানান।

তুরস্কও মার্কিন হামলাকে ইতিবাচকভাবে দেখছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও সিরিয়া সরকারের বর্বরতার বিরুদ্ধে তাদের অবস্থানে অটল থাকা উচিত বলে তুরস্ক মনে করে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া এবং ইরানকে বুঝতে হবে যে, আসাদকে সমর্থন করার কোনও মানে হয় না এবং সিরিয়ায় মার্কিন সামরিক হামলা ‘অপরাধী সরকারব্যবস্থার’ বিরুদ্ধে একটি সতর্কবার্তা।

মঙ্গলবার সিরিয়ার ইদলিবে রাসায়নিক গ্যাস হামলার জবাবে সরাসরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আক্রমণ চালানোর আদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আদেশে শুক্রবার সিরিয়ার বিমান ঘাঁটিতে ৬০টি টমাহক ক্রুজ  ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ছয়জন নিহত হয়েছেন। গত ছয় বছর ধরে চলা সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের এটি সরাসরি সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত