আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে বড় বোমা ফেললো যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে বড় বোমা ফেললো যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি লক্ষ্য করে বিশ্বের সর্ববৃহৎ  বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র । বৃহস্পতিবার পাকিস্তানের সীমান্তবর্তী নাঙ্গাহার প্রদেশে এটি ফেলা হয়েছে।

জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব বা এমওএবি নামের এই বোমাটি ‘সব বোমার জননী’ হিসেবে পরিচিত। ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে প্রথম এ বোমার পরীক্ষা করা হয়। তবে এ পর্যন্ত কোনো যুদ্ধে এটি ব্যবহার করা হয়নি।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নাঙ্গাহার প্রদেশের অচিন জেলায় ৯ হাজার ৮০০ কেজি ওজনের বোমাটি ফেলা হয়। এটি লম্বায় ৩০ ফুটেরও বেশি। মার্কিন বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড পরিচালিত এমসি-১৩০ বিমান থেকে এটি ফেলা হয়েছে। নাঙ্গাহার জেলায় আইএসের আস্তানা হিসেবে পরিচিত পাহাড়ের কিছু সুড়ঙ্গের ওপর এ বোমা ফেলা হয়।

সিরিয়ায় কয়েকদিন আগে মার্কিন বিমান হামলায় ভুলক্রমে ১৮জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা স্বীকার করে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই হামলা চালালো যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, গত সপ্তাহে নাঙ্গারহার প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে মার্কিন স্পেশাল ফোর্সের এক সদস্য নিহত হওয়ার ঘটনার জবাবেই এই বোমা হামলা চালানো হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেছেন, ‘ আইএস যোদ্ধারা নিরাপদে যাতায়াতের জন্য যেসব সুড়ঙ্গ ও গুহা ব্যবহার করতো সেগুলো লক্ষ্য করে আমরা এই হামলা চালিয়েছি। ওইগুলো ব্যবহার করে তারা সহজেই মার্কিন সেনা উপদেষ্টা ও আফগান বাহিনীর ওপর হামলা চালাতো।’

বেসামরিক লোক যাতে হামলার শিকার না হয়, সেজন্য আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

এদিকে, এই হামলার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই। তার দাবি, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত