আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পানামা পেপারস কেলেঙ্কারী : পার পেলেন নওয়াজ শরীফ

পানামা পেপারস কেলেঙ্কারী : পার পেলেন নওয়াজ শরীফ

পানামা পেপারস নামে ফাঁস হওয়া নথিপত্রে বিদেশে গোপন অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দুই ছেলে এবং এক মেয়ের নাম প্রকাশ হয়। অভিযোগ ওঠে নওয়াজ শরীফের পরিবার বিদেশে অবৈধভাবে টাকা পাচার করেছেন এবং সেই টাকা দিয়ে ব্রিটেনে স্থাবর সম্পত্তি কিনছেন।

তবে সুপ্রিম কোর্ট এক তদন্তের পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) রায় দিয়েছে- প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অপসারণের জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে আরও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পানামা পেপারস ফাঁসের পর তীব্র হৈচৈ শুরু হয়ে গিয়েছিল পাকিস্তানে। বিরোধী রাজনীতিক ও সাবেক ক্রিকেটার ইমরান খান দেশজুড়ে বিক্ষোভের হুমকি দেন। প্রধানমন্ত্রী শরীফ ও তার পরিবার সবসময় টাকা পাচার বা অবৈধ লেনদেনের অভিযোগ অস্বীকার করে আসছেন।

তবে বিরোধীদের ক্ষোভের মুখে গত বছরের শেষ নাগাদ পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী শরীফের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয়। তারপর থেকেই বলা হচ্ছিলো তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া গেলে প্রধানমন্ত্রীর পক্ষে ক্ষমতা ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টে রায় হবে- এ খবর জানার পর গত কদিন ধরে পাকিস্তানে প্রচুর জল্পনা চলছিল। এমনকি শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। রায়ের দিন ইসলামাবাদে সুপ্রিম কোর্ট চত্বরে ১৫০০ পুলিশ মোতায়েন করা হয়।

সরকারের দিক থেকে আশা প্রকাশ করা হয়েছিল নওয়াজ শরীফ সব অভিযোগ থেকে অব্যাহতি পাবেন।

গত বছর মে মাসে পানামা পেপার্স নামে পরিচিত ফাঁস হয়ে যাওয়া অফশোর অ্যাকাউন্টের তথ্যের একটি তালিকা অনলাইনে প্রকাশ করা হয়েছিল।

নিজেদের ওয়েবসাইটে তথ্য প্রকাশে পর অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজে বলেছিল যে, এই ডেটাবেজে উল্লেখিত সবাই যে অবৈধ কাজ করেছে তা নয়, তবে এর মাধ্যমে অনেকে কর ফাঁকি বা আর্থিক তথ্য লুকানোর চেষ্টা করতে পারে।

আইনি প্রতিষ্ঠান মোজাক ফনসেকার ফাঁস হয়ে যাওয়া নথি, পানামা পেপার্সের মাধ্যমে বিশ্বের অনেক রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চিত্রতারকা এবং তারকা খেলোয়াড়দেরও গোপন সম্পদের খবর ফাঁস হয়ে যায়।

জার্মান একটি পত্রিকার কাছে ‘জন ডো’ নামে পরিচিত একটি সূত্র এই তথ্যগুলো ফাঁস করে দেয়। পরবর্তীতে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এই তথ্য প্রকাশ করে। তবে মোজাক ফনসেকা দাবি করছে, তারা বেআইনি কোন কাজ করেনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত