আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কোমাতেই সন্তানের জন্ম দিলেন মা

কোমাতেই সন্তানের জন্ম দিলেন মা

আর্জেন্টিনার পুলিশ কর্মী অ্যামিলিয়া বাননা। মাস চারেক আগে কর্তব্যরত অবস্থাতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। চলে যান কোমায়, তার গর্ভে তখন পাঁচ মাসের সন্তান। আইসিইউইতেই শরীরের মধ্যে বাঁচিয়ে রাখলেন সন্তানকে। সঠিক সময়ে জন্মও দিলেন সেই সন্তানের এবং সেই সন্তানের স্পর্শেই ধীরে ধীরে কোমা থেকে বেরিয়েও এলেন।

৩৪ বছরের অ্যামিলিয়া বাননা এবং তার স্বামী ক্রিস্টিয়ান এসপিনডোলা দুইজনেই পুলিশে কর্মরত। গত বছর নভেম্বরের প্রথম সপ্তাহে উত্তর-পূর্ব আর্জেন্টিনার পোসাদাস এলাকা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন এই দম্পতি। গাড়ি চালাচ্ছিলেন তার স্বামী ক্রিস্টিয়ান। সঙ্গে ছিলেন আরও চার সহকর্মী। এমন সময় হঠাৎই মারাত্মক পথ দুর্ঘটনার কবলে পড়ে অ্যামিলিয়াদের গাড়িটি। মাথায় চোট পান অ্যামিলিয়া। মস্তিষ্কের ভিতরে রক্ত জমাট বেঁধে যায়।

সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলেও কোমায় চলে যান অ্যামিলিয়া। চিকিৎসকরা জানান, অ্যামিলিয়া কোমায় চলে গেলেও তার গর্ভস্থ সন্তানের কোনও ক্ষতি হয়নি। এমনকী তার বৃদ্ধিও স্বাভাবিক ভাবেই হচ্ছে। অবশেষে বড়দিনের কয়েক দিন আগে জন্ম নেয় অ্যামিলিয়া-ক্রিস্টিয়ানের ছেলে সান্টিনো।সমস্ত বৈজ্ঞানিক যুক্তিকে মিথ্যে প্রমাণ করে আপাতত চিকিৎসক মহলে আলোচনার বিষয় তিনি।

নিউরোসার্জেন মার্সিলো ফেরেরিয়া বলেন, ‘অ্যামিলিয়া সমস্ত বৈজ্ঞানিক যুক্তিকে মিথ্যে প্রমাণ করেছে। যা হয়েছে সেটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়।’

অ্যামিলিয়ার বোন নর্মা জানান, মায়ের স্পর্শ দিতে এর পর থেকে সান্টিনোকে প্রতিদিন অ্যামিলিয়ার কাছে আনা হত। কিছুদিন পর থেকে সেই স্পর্শে সাড়া দিতে থাকেন অ্যামিলিয়াও। সান্টিনোর জন্মের চার মাস পর কোমা থেকে ফিরে আসেন অ্যামিলিয়া

সান্টিনোর মামা সিজার বলেন, ‘একটু একটু করে নড়াচড়া শুরু করছিল অ্যামিলিয়া। অবশেষে গত সপ্তাহে তার জ্ঞান আসে। প্রথম যখন চোখ খুলে ও সান্টিনোকে দেখে তখন ভেবেছিল হয়তো কোনও আত্মীয়ের ছেলে হয়েছে। তখনই আমরা সুখবরটা অ্যামিলিয়াকে জানাই।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত