আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জনতার সামনে আসছেন ওবামা

জনতার সামনে আসছেন ওবামা

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা ছাড়ার পর প্রথমবারের মতো জনতার সামনে আসছেন।

প্রায় তিন মাসের আড়াল ভেঙে সোমবার নিজ শহর শিকাগোতে তিনি জনসম্মুখে আসছেন। গত জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান ওবামা।

ওবামা ওই দিন শিকাগো ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় অংশ গ্রহণ করবেন বলে তার পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে শিকাগো ইনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াতেন তিনি।

ক্ষমতা ছাড়ার আগে নিজ শহর শিকাগোতেই তার বিদায়ী ভাষণ দিয়েছিলেন। হোয়াইট হাউস ছাড়ার দিন তিনি তার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের প্রশংসা করেন। যিনি ক্ষমতা ছাড়ার পর জনসম্মুখে কোনো মন্তব্য করেননি এবং সক্রিয়ভাবে রাজনীতি করা থেকে বিরত থেকেছেন। ওবামাও হোয়াইট হাউস ছাড়ার পর থেকে রাজনৈতিক মন্তব্য করেননি।

আয়োজকরা জানিয়েছেন, ওবামার ওই সমাবেশ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমেক্রেটদের সমর্থনের জন্য নয়। অবশ্য এর আগে নির্বাচনের সময় তার বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। ওবামার সমর্থকরা এ নিয়ে ট্রাম্পের ওপর চটেছিলেনও।

এক বিবৃতির মাধ্যমে বারাক ওবামা জানিয়েছেন, মুসলিম প্রধান দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে, তিনি সে বিষয়টি সমর্থন করেন না।

গত মাসে ট্রাম্পের উত্থাপিত স্বাস্থ্যবিল বাতিল হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ সমর্থন না পেয়ে। সিরিয়াতে ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে মার্কিন যুদ্ধজাহাজ পাঠিয়ে পিয়ংইয়ং-এর সঙ্গেও বৈরিতা বাড়িয়েছেন তিনি। এ ছাড়া রাশিয়ার সঙ্গেও সম্পর্কে চিড় ধরেছে।

তবে এত কিছুর পরেও নীরব আছেন বারাক ওবামা। বিশ্বের প্রভাবশালী সাবেক এই প্রেসিডেন্টও হয়তো জর্জ ডব্লিউ বুশের মতোই রাজনীতি থেকে একেবারে দূরে চলে যাবেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত