আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রানী এলিজাবেথের ১৮টি আশ্চর্য ক্ষমতা

রানী এলিজাবেথের ১৮টি আশ্চর্য ক্ষমতা

ছবিঃ রানী এলিজাবেথ।

জানলে আপনিও অবাক হবেন।

ব্রিটিশ সাম্রাজ্যের দিন শেষ হয়েছে, কিন্তু ব্রিটিশ উপনিবেশ থেকে যে দেশগুলো বের হয়ে স্বাধীন দেশ হয়েছে তারা এখনো ব্রিটেনের রানীকে সেই সম্মান করে থাকে। আজও ক্ষমতা বলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বড় হলেও, সম্মানের দিক থেকে রাজপরিবার ও রানীকে সবার উপরে রাখা হয়।


ব্রিটেনের ‘হার ম্যাজেস্টি’ কুইন এলিজ়াবেথের ১৮টি বিশেষ ক্ষমতা আছে। এমন সব ক্ষমতা তার আছে,যা পৃথিবীর অন্য কোনও ব্যক্তির কাছে নেই। সেই ক্ষমতাগুলিই হয়তো এলিজ়াবেথকে ‘রানী’ বলে আরও স্পেশাল করে তোলে। সেগুলি ঠিক কী কী জানলে অবাক হয়ে যাবেন:


১. রানী এলিজ়াবেথের গাড়ি চালানোর জন্যে ড্রাইভিং লাইসেন্স লাগে না।


২. রানীর কোনও পাসপোর্টের প্রয়োজন হয় না। কিন্তু রাজপরিবারের বাকি সদস্যদের প্রত্যেকের পাসপোর্ট আছে। পাসপোর্ট ছাড়া যাতায়াত করার ক্ষমতা আছে একমাত্র ইংল্যান্ডের রানী।


৩. রানী এলিজ়াবেথের দুটি জন্মদিন। একটি তার জন্মের তারিখ ২১ এপ্রিল। অন্যটি অফিশিয়াল– সেটি পালিত হয় জুন মাসের যে কোনও একটি শনিবারে। এ বছর তার অফিশিয়াল জন্মদিনের তারিখ নির্ধারিত হয়েছে ১৩ জুন। রানীর দুটি জন্মদিন দু-রকমভাবে পালিত হয়। প্রত্যেক বছর ২১ এপ্রিল মধ্য ইংল্যান্ডের হাইড পার্কে ৪১টি গান স্যালুট দেওয়া হয় রানীকে। রানীর অফিশিয়াল জন্মদিনে পরিবারের সকলে মিলে প্যারেড করে রানীকে অভ্যর্থনা জানান। এ বছর ১৩ জুনকে রানীর অফিশিয়াল জন্মদিন হিসেবে ধরে নিয়েছে রাজপরিবার। আর মাত্র ৫ দিনের অপেক্ষা। বাকিংহাম প্যালেসে উঠবে সাজ সাজ রব।


৪. রানী এলিজ়াবেথের একজন প্রাইভেট পোয়েট আছেন। তিনি রানীকে নিয়ে কবিতা লেখেন।


৫. রানীর নিজস্ব ATM মেশিন আছে। রানী ছাড়া রাজ রিবারের বাকিরাও সেটি ব্যবহার করতে পারেন। অবশ্যই রানীর অনুমতি থাকা চাই।


৬. টেমস্ নদীর প্রত্যেকটি হাঁস রানীর পোষ্য।


৭. ব্রিটেনের জলাশয়ে যতগুলি ডলফিন আছে, সবকটি রানীর।


৮. রানীর অনুমতি ও স্বাক্ষর ছাড়া ব্রিটেনের কোনও আইন পাস করা হয় না।


৯. নাইটস্ ও লর্ডসদের নির্বাচন করার ক্ষমতা একমাত্র রানীর।


১০. রানীকে কর দিতে হয় না।


১১. ইংল্যান্ডের সরকার গঠন করার ক্ষমতা একমাত্র রানীরই আছে।


১২. রানী ও তাঁর পরিবার নিজেদের কোনও কথাই বাইরে বলতে বাধ্য নন।


১৩. সাংবিধানিক সঙ্কটের সময়, মন্ত্রিসভার বিরুদ্ধে VETO জারি করার ক্ষমতা আছে রানীর।


১৪. রানী এলিজ়াবেথ অস্ট্রেলিয়ারও রানী।


১৫. ব্রিটেন ও অস্ট্রেলিয়ার পাশাপাশি রানী এলিজ়াবেথ কমনওয়েলথ্ দেশগুলিরও রানী। দেশগুলো হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বাহামাস, বারবাডোস, বেলাইস, ক্যানাডা, গ্রেনাডা, জামাইকা, নিউজ়িল্যান্ড, পাপুয়া নিউগিনি, সেইন্ট কিটস্ অ্যান্ড নেভিস, সেইন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস্, সলোমন আইল্যান্ডস্ ও তুভালু।


১৬. চার্চ অফ ইংল্যান্ডের প্রধান হলেন রানী এলিজ়াবেথ। তাকে বলা হয় ডিফেন্ডার অফ দা ফেথ অ্যান্ড সুপ্রিম গভর্নর অফ দা চার্চ অফ ইংল্যান্ড।


১৭. অস্ট্রেলিয়ার গোটা সরকারকে এক লহমায় বরখাস্ত করার ক্ষমতা রাখেন রানী।


১৮. পৃথিবীর কোনও আদালত ইংল্যান্ডের রানীর বিচার করার ক্ষমতা রাখে না।

 

শেয়ার করুন

পাঠকের মতামত