আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার রাশিয়ায় শান্তিপূর্ণ প্রতিবাদে পুতিনের পদত্যাগ দাবি

এবার রাশিয়ায় শান্তিপূর্ণ প্রতিবাদে পুতিনের পদত্যাগ দাবি

শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের মধ্য দিয়ে কয়েকশ রাশিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগ দাবি করেছেন। শনিবার সেন্ট্রাল মস্কোতে দাঙ্গা পুলিশের বাধার মুখে হাতে লেখা পদত্যাগের আহ্বানপত্র তুলে পুতিন বরাবর পাঠিয়েছেন। একই ধরনের প্রতিবাদ আরও কয়েকটি শহরে অনুষ্ঠিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


প্রতিবাদ কর্মসূচিটি আয়োজন করে ওপেন রাশিয়া মুভমেন্ট নামের সংগঠন। এটি গড়ে তুলেছিলেন ক্রেমলিনের সমালোচক মিখাইল খোদোরকোভস্কি।  এক সময় রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি খোদোরকোভস্কি জালিয়াতির অভিযোগে এক দশক কারাগারে কাটিয়েছেন। ২০১৩ সালে পুতিন তাকে মুক্তি দেন। খোদোরকোভস্কির দাবি,এসব অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।


প্রতিবাদে অংশ নেওয়া ১৬ বছরের স্কুলগামী মেয়ে আনা আশা করেন পুতিন তাদের বার্তাটি পাবেন এবং আর নির্বাচনে প্রার্থী হবেন না। আনা বলেন, ‘পুতিনের অধীনে আমাদের দেশে ইতিবাচক কিছুই ঘটেনি। আমার মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো ক্ষমতায় যারা তারা সবাই একই রকম।’


গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ করে ১৫দিন কারাগারে কাটিয়েছেন বিরোধী রাজনীতিক আলেক্সেই নাভালনি। ২০১২ সালের পর সবচেয়ে বড় বিক্ষোভের আয়োজন করেছিলেন নাভালনি। বিক্ষোভে অংশ নেওয়া ১ হাজার মানুষকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত