আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সৌদির সঙ্গে হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করবেন ট্রাম্প

সৌদির সঙ্গে হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করবেন ট্রাম্প

সৌদি আরবের কাছে এক হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন সৌদি আরব সফরে এ সংক্রান্ত কয়েকটি চুক্তি করতে যাচ্ছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

সৌদি আরবের সামরিক উপকরণের প্রধান সরবরাহকারী হচ্ছে যুক্তরাষ্ট্র। এফ-ফিফটিন যুদ্ধবিমান থেকে শুরু করে সেনাবাহিনীতে ব্যবহৃত কমান্ড ও কন্ট্রোল সিস্টেমও যুক্তরাষ্ট্র থেকে আসে।

প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তির কারণে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা টানপোড়েন চলছিল। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বিদেশ সফরে চলতি মাসেই সৌদি আরব যাচ্ছেন। দেশটির সঙ্গে নতুন প্রেসিডেন্ট হিসেবে সম্পর্ক ঝালাই করে নেওয়াটাই তার উদ্দেশ্য।

মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রির চুক্তি করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অস্ত্র শিল্পে প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান।

ট্রাম্প তার এই সফরে রিয়াদকে ১০০ কোটি ডলার মূল্যের ‘লকহিড মার্টিন’ কোম্পানির তৈরি থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দেবেন। এছাড়া স্যাটেলাইট সামর্থ্যসহ যুদ্ধে কমান্ড ও কন্ট্রোল এবং যোগাযোগ সরঞ্জামের সিটুবিএমসি সফটওয়্যার সরবরাহের চুক্তিও করা হতে পারে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত