আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতিসংঘ কার্যালয় বন্ধ করে দিতে চাচ্ছে ইসরায়েল

জাতিসংঘ কার্যালয় বন্ধ করে দিতে চাচ্ছে ইসরায়েল

পূর্ব জেরুজালেমে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলোর কার্যালয় বন্ধ করে দেয়ার প্রস্তাব নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলে। গতকাল রবিবার দেশটির সংস্কৃতি ও খেলাধুলা  মন্ত্রণালয়ের এক প্রস্তাবের ভিত্তিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো সম্প্রতি ইসরায়েলকে ‘দখলদার শক্তি’ আখ্যা দিয়ে একটি প্রস্তাব পাস করার পরই ইসরায়েলের তরফ থেকে এই ধরনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। খবর আরটি নিউজের।

বৈঠকে ইসরায়েল সরকার কি সিদ্ধান্তে পৌঁছেছে তা জানা যায়নি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া সতর্কবার্তা উল্লেখ করে বলেছে, এই ধরনের পদক্ষেপ বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম।

বৈঠকের আগের দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যম হারেৎজকে জানান, পেশাদার মতামত হলো, ইসরায়েল জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তিতে সাক্ষর করেছে যে, জাতিসংঘের প্রধান কার্যালয়গুলো কুটনৈতিক সুবিধা পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরো বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্কৃতি ও খেলাধুলামন্ত্রী মিরি রাগেভকে এই বিষয়টি স্মরণ করিয়ে দেবে। কারণ তিনি  এবং একই মতাদর্শের মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই পদক্ষেপ নিয়েছেন। আন্তর্জাতিক চুক্তির প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হবে। 

এই ধরনের প্রতিকূল পরিস্থিতি শুধু একটি উপায়েই এড়ানো যায়। তবে এটি প্রায় অসম্ভবই বলা যায় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জেরুজালেম থেকে জাতিসংঘকে বহিষ্কার করার একমাত্র পথ হচ্ছে, জাতিসংঘ যদি নিজে থেকে তাদের চুক্তি ভঙ্গ করে তাদের কার্যালয় সরিয়ে নেয়।’  

জেরুজালেমের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ধ্বংস করছে ইসরায়েল- মঙ্গলবার নির্বাহী পরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করে আলজেরিয়া, মিশর, লেবানন, মরক্কো, ওমান, কাতার এবং সুদান। সেখানে ভোটাভুটিতে ২২টি দেশের সমর্থন পেয়ে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালিসহ মোট ১০টি দেশ। 

ইউনেস্কোর এই প্রস্তাব পাস করার কারণেই ইসরায়েল সংস্কৃতি ও খেলাধুলা মন্ত্রণালয় জাতিসংঘ ও তাদের সহযোগী সংস্থার কার্যালয় জেরুজালেমে বন্ধ করে দেয়ার এই বিতর্কিত প্রস্তাব দিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত