আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পার্লামেন্টে বুকের দুধ পান করালেন সাংসদ

পার্লামেন্টে বুকের দুধ পান করালেন সাংসদ

অস্ট্রেলিয়ার একজন সেনেটর প্রথমবারের মতো সংসদ অধিবেশনের কক্ষে তার সন্তানকে বুকের দুধ পান করিয়েছেন।

দেশটির বামপন্থী রাজনৈতিক দল গ্রিনস পার্টির সদস্য মিস ওয়াটারস তার দুই মাস বয়সী মেয়েকে গত মঙ্গলবার সংসদের অধিবেশন চলার সময় বুকের দুধ পান করান।

অস্ট্রেলিয়ার সংসদের নিম্ন কক্ষে শিশুকে বুকের দুধ পান করানোর অনুমতি দেয়া হয় গত বছর। কিন্তু এর আগে কোন নারী সদস্য তার শিশুকে অধিবেশন কক্ষে বুকের দুধ পান করাননি।

২০১৫ সালে অস্ট্রেলিয়ার একজন মন্ত্রী প্রস্তাব করেছিলেন যে নারী সদস্যরা যাতে সংসদের কার্যক্রমে সব সময় অংশ নিতে পারে সেজন্য নতুন মা হওয়া সংসদ সদস্যরা যেন তাদের বুকের দুধ যন্ত্রের সাহায্যে বের করে শিশুদের জন্য রেখে আসে।

এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এরপর সংসদ অধিবেশনের কক্ষে শিশুদের জন্য বুকের দুধ পান করানোর অনুমতি দেয়া হয়।

শিশুকে বুকের দুধ পান করানোর পর মিস ওয়াটারস বলেন, "আমাদের সংসদে আরো বেশি নারী সংসদ সদস্য প্রয়োজন। সেজন্য কাজের জায়গাটি এমন হওয়া উচিত যাতে নারী এবং মা-বাবারা স্বাচ্ছন্দ্য বোধ করে।"

তিনি বলেন, কাজের জায়গাগুলোতে সবাই যাতে তাদের সন্তানকে সহজে রাখতে পারে সে বিষয়টি নিশ্চিত করা দরকার।

কাজের জায়গায় সন্তানদের রেখে দেখাশুনা করতে পারলে নারীরা সন্তান নিতে উৎসাহিত হবে বলে মিস ওয়াটারস উল্লেখ করেন।

অস্ট্রেলিয়ার সংসদের নিম্ন কক্ষে গত বছর পর্যন্ত নারী সদস্যরা সংসদে তাদের অফিস এবং গ্যালারিতে শিশুদের নিয়ে যেতে পারতেন।

কিন্তু দেশটির সংসদের উচ্চ কক্ষে শিশুকে বুকের দুধ পান করানোর বিষয়টি চালু হয় ২০০৩ সালে।

পৃথিবীর অনেক দেশের সংসদে শিশুকে বুকের দুধ পান করানোর বিষয়টি বেশ সংবেদনশীল হিসেবে মনে করা হয়।

২০১৬ সালে স্পেনের এক নারী সংসদ সদস্য তার শিশুকে সংসদ অধিবেশনের কক্ষে বুকের দুধ পান করানোর পর ব্যাপক আলোচনার শুরু হয়।

অনেক তার প্রশংসা করেছেন আবার অনেকে তার সমালোচনাও করেছেন।

ব্রিটেনের হাউজ অব কমন্সে শিশুকে বুকের দুধ পান করানোর বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করেন অনেকে। এনিয়ে ব্রিটেনের অনেক রাজনীতিবিদ বিষয়টির পক্ষে সুপারিশও করেছে।

কিন্তু ২০১৫ সালে একজন এমপি সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের ব্যবস্থা থাকলে ট্যাবলয়েড পত্রিকাগুলো বিষয়টি নিয়ে রসিকতা করতে পারে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত