আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পানির সংকট মেটাতে ৩৬ বছর পাহাড় খনন

পানির সংকট মেটাতে ৩৬ বছর পাহাড় খনন

‘ইচ্ছা থাকলে উপায় হয়’ এ প্রবাদটি আমাদের সবারই জানা। এর স্বপক্ষে দুনিয়াজুড়ে বহু ঘটনা রয়েছে। তবে সম্প্রতি চীনে এমন একটি বাস্তব ঘটনা প্রকাশ্যে এসেছে, যা অন্য সব থেকে আলাদা। সেটি হচ্ছে দেশটির এক নাগরিক দীর্ঘ ৩৬ বছর ধরে নালা বা ড্রেন খুঁড়ে হয়েছেন কিংবদন্তি।


চীনা ওই নাগরিকের নাম হুয়াং দাফা। তিনি দেশটির গুইঝো প্রদেশের জুনাই নগরের কাওয়াংবা গ্রামের বাসিন্দা। বর্তমানে তার বয়স ৮২ বছর। এক সময় তার নিজ গ্রাম কাওয়াংবাসহ পার্শ্ববর্তী তিনটি গ্রামে খাবার পানিসহ ক্ষেতে সেঁচের পানির তীব্র সংকট দেখা দেয়। এই গ্রামগুলো ছিল তিনটি কার্স্ট বা পাথরের পাহাড় দ্বারা বিচ্ছিন্ন।


পানির সংকট মেটাতে দাফা পরিকল্পনা নেন পাহাড় তিনটি কেটে একটি নালা বা ড্রেন তৈরি করার। পরিকল্পনা বাস্তবায়নে তিনি গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। কিন্তু কাজটি বিপজ্জনক এবং ড্রেনটি ১০ কিলোমিটার দীর্ঘ হবে জেনে সবাই পিছু হটে। তাকে সহায়তা করা তো দূরের কথা অনেকেই এই পরিকল্পনার জন্য তাকে ‘পাগল’ আখ্যায়িত করে। সবাই বলে এটি কখনোই সম্ভব নয়।


কিন্তু হার মানেন নি দাফা। এক সময় তিনি প্রতিজ্ঞা করেন একাই তৈরি করবেন এই ড্রেন। প্রয়োজনে সারা জীবন ব্যয় করবেন এর পেছনে। আর তার জীবদ্দশায় কাজ শেষ না হলে, উত্তরসূরিরা অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবে। এই প্রতিজ্ঞা থেকে তিনি একাই শুরু করেন ড্রেন খননের কাজ। সেটি ছিল ১৯৫৯ সাল, যখন তার বয়স ছিল মাত্র ২৩ বছর।


দিন রাত খননের কাজ করেন আর গ্রামের বাসিন্দাদের বোঝাতে থাকেন দাফা। দীর্ঘ ২৬ বছর খননের পর যখন গ্রামের বাসিন্দারা দেখলেন মাত্র ১০০ মিটার খনন করলেই পানি প্রবাহিত হবে, তখন কিছু মানুষ তার কথায় রাজি হন। তারাও যোগ দেন ড্রেন খননের কাজে। দাফার নেতৃত্বে কুঠার দিয়ে পাহাড় কেটে এই ১০০ মিটার ড্রেন তৈরি করতে তাদের লেগে যায় আরও ১০ বছর। এভাবে তিনটি পাথরের পাহাড় কেটে ৩৬ বছরে ১০ কিলোমিটার দীর্ঘ ড্রেনটি তৈরি করেন দাফা।


এ কাজ করতে গিয়ে দাফা হারিয়েছেন তার মেয়ে ও নাতিকে। খননের কাজ করতে গিয়ে মারা গেছেন তারা। কিন্তু দমে যাননি দাফা। প্রিয়জন হারিয়েও আজ যেন দুঃখ নেই তার। কেননা, তার স্বপ্ন এখন আর স্বপ্ন নেই। তা বাস্তবে রূপ নিয়েছে। এখন পাহাড় থেকে‌ পর্যাপ্ত পানি প্রবাহিত হচ্ছে ওই তিন গ্রামে। এলাকার ১২০০ বাসিন্দার বিশুদ্ধ খাবার পানির চাহিদা মেটানোর পাশাপাশি সেখানে ব্যাপকভাবে বেড়েছে ধানের ফলন। আগে যেখানে বছরে মাত্র ২৫ হাজার কিলোগ্রাম চাল উৎপাদন হতো, বর্তমানে সেখানে উৎপাদন হচ্ছে ৪ লাখ কিলোগ্রামেরও বেশি।


সেখানকার বাসিন্দাদের কাছে হুয়াং দাফা এক জীবন্ত কিংবদন্তির নাম। তারা ওই ড্রেনের নাম দিয়েছেন ‘দাফা চ্যানেল’। শুধু তাই নয়, এখন সেখানকার বাসিন্দাদের মুখে মুখে প্রচলিত ‘ইউ গং ই শান’  অর্থাৎ বৃদ্ধও পারে পাহাড় সরাতে।




 

শেয়ার করুন

পাঠকের মতামত