আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাজ্যে কনসার্টে বিস্ফোরণ, নিহত ২২

যুক্তরাজ্যে কনসার্টে বিস্ফোরণ, নিহত ২২

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে একটি পপ কনসার্টে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৯ জন। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে । তবে এখনও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

বিবিসি জানিয়েছে, রাতে ম্যানচেস্টার এরিনাতে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরই ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। কনসার্টে তরুণদের সঙ্গে শিশুসহ অনেক পরিবার ছিলো। এ ঘটনার পরপর ম্যানচেস্টার এরিনার কাছেই ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘পুলিশ যাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে’ সেই ঘটনায় হতাহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি মানসিকভাবে তিনি আছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের ধরন দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ভক্তরা, যাদের অনেকেই তরুণ চিৎকার করছে এবং দৌড়ে ভেন্যু থেকে বের হয়ে যাচ্ছে। অনেক বাবা-মাকে তাদের সন্তানদের খোঁজ করতে দেখা গেছে। অনেকে আবার সন্ধান চেয়ে সন্তানদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

প্রত্যক্ষদর্শী ক্যাথরিন ম্যাকফারলেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ আমরা তখন বের হয়ে যাচ্ছিলাম। যখন আমরা দরজার কাছাকাছি চলে আসি তখনেই বিকট বিস্ফোরণের শব্দ পাই এবং প্রত্যেকে তখন চিৎকার শুরু করে।’


অ্যান্ডি হলি নামে এক ব্যক্তি কনসার্টস্থল থেকে তার স্ত্রী ও কন্যাকে নিয়ে আসার জন্য গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি যখন অপেক্ষা করছিলাম, তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি আমাকে ৩০ ফুট দূরে একটি দরজা থেকে আরেকটি দরজার কাছে নিয়ে নিক্ষেপ করে। যখন আমি চেতনা পেলাম, দেখতে পেলাম মাটিতে অনেক দেহ পড়ে রয়েছে।’

১৯৯৫ সালে চালু হওয়া ম্যানচেস্টার এরিনা ইউরোপের সবচেয়ে বড় ইনডোর কনসার্ট ভেন্যু। গ্রান্দের কনসার্ট আয়োজকদের এক মুখপাত্র জানিয়েছেন, গায়িকা আরিয়ান গ্রান্দে আঘাত পাননি। তিনি সুস্থ আছেন।

গত মার্চে ব্রিটিশবংশোদ্ভূত এক ধর্মান্তরিত মুসলমান লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ি নিয়ে হামলা চালিয়েছিল। এ ঘটনায় চারজন নিহত হয়। পরে এক পুলিশ কর্মকর্তাকেও ছুরি দিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত