আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার রমজান উপলক্ষে অনুষ্ঠানে রাজি নন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এবার রমজান উপলক্ষে অনুষ্ঠানে রাজি নন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পবিত্র রমজান উপলক্ষে এবার কোনো অনুষ্ঠান আয়োজনের বিষয়ে রাজি নন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

এ ধরনের অনুষ্ঠান আয়োজনে টিলারসনের অনাগ্রহের বিষয়টি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন দুজন মার্কিন কর্মকর্তা।

যদি সিদ্ধান্তে অটল থাকেন টিলারসন, তাহলে কিছু ব্যতিক্রম বাদে গত ২০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর আমন্ত্রণে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী অনুষ্ঠান না হওয়ার নজির সৃষ্টি হবে।

১৯৯৯ সাল থেকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তাদের পররাষ্ট্রমন্ত্রীরা রমজান উপলক্ষে ইফতার বা রমজান শেষে ঈদুল ফিতরে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে আসছেন। এবার তার ব্যতিক্রম হতে যাচ্ছে।

প্রকাশে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়ের ধর্ম ও বৈশ্বিক বিষয়াবলি কার্যালয় থেকে রমজান উপলক্ষে ঈদুল ফিতরে অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করা হলে তা প্রত্যাখ্যান করেন টিলারসন।

রয়টার্সের হাতে এক ৬ এপ্রিলের একটি সরকারি পত্র অনুযায়ী, টিলারসনের কাছে রমজান উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করে তার সম্মতি চাওয়া হয়। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং জানিয়ে দেন, এ বছর রমজান উপলক্ষে এ ধরনের কোনো আয়োজনের চিন্তা নেই তার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত