আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শেষ পর্যন্ত ব্রিটেনে ঝুলন্ত পার্লামেন্ট

শেষ পর্যন্ত  ব্রিটেনে ঝুলন্ত পার্লামেন্ট

শেষ পর্যন্ত কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে ব্রিটেন। পার্লামেন্ট নির্বাচনে শুক্রবার ৬৫০টি আসনের ফল ঘোষণার পর এই চিত্রটিই সামনে চলে এসেছে।

বৃহস্পতিবারের মধ্যবর্তী নির্বাচনে হাউস অফ কমন্সের ৬৫০ আসনের মধ্যে ঘোষিত প্রাথমিক ফল অনুযায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৯টি, লেবার পার্টি পেয়েছে ২৬১টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি পেয়েছে ৩৫টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১২টি, ডিইউপি ১০টি ও অন্যান্য দল পেয়েছে ১৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬ আসন।

নির্বাচনে দলের ফলাফলে প্রাথমিক প্রতিক্রিয়ায় কনজারভেটিভ পার্টির এমপি নাইজেল ইভান্স বলেছেন, নির্বাচনের ফলাফল তার দলের জন্য পুরোপুরি বিপর্যয়। তিনি দাবি করেছেন, তার নিজ দলই ‘নির্বাচনী প্রচারণা ছিনতাই’ করেছে।

ঝুলন্ত পার্লামেন্ট অবশ্য ব্রিটেনের জন্য নতুন নয়। ২০১০ সালে কনজারভেটিভরা লিবারেল ডেমোক্র্যাটদের নিয়ে ঝুলন্ত পার্লামেন্ট গঠন করেছিল। এর আগে ১৯৭৪ সালে ঝুলন্ত পার্লামেন্ট গঠন করে লেবার পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল কনজারভেটিভরা। অবশ্য, ওই পার্লামেন্ট বেশি দিন টেকেনি। মাত্র আট মাসের মাথায় নতুন নির্বাচন করতে হয়েছিল।

ব্রিটিশ পার্লামেন্টের রীতি অনুযায়ী, নতুন অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী থেরেসা মে স্বপদে বহাল থাকবেন। সাধারণত: নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো প্রধানমন্ত্রী বা তার দল সরকার গঠনের উদ্যোগ নেন না। সেই সুবাদে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয়ী দল লেবার পার্টির পক্ষ থেকে তার পদত্যাগের দাবি তোলা হবে।

লেবার পার্টির নেতা বৃহস্পতিবার রাতেই পদত্যাগের জন্য প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রতি আহ্বান জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত