আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চাঁদে মানুষ পাঠাবে চীন

চাঁদে মানুষ পাঠাবে চীন

ছবি: সংগৃহীত

চীন চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে, জানা যায় এ সপ্তাহে বেইজিং এ সংঘটিত গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স (GLEX 2017) থেকে। চায়না ম্যানড স্পেস এজেন্সির ডেপুটি ডিরেক্টর জেনারেল এবং চীনের প্রথম মহাকাশচারী ইয়াং লিওয়েই বলেন, তারা চাঁদে মনুষ্যবাহী মহাকাশযান নামানোর প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন। মনুষ্যবাহী অ্যাপোলো মিশনের মতোই এই মহাকাশযানের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে উৎক্ষেপণ করা হবে। অর্থাৎ মনুষ্যবাহী ক্যাপসুল এবং লুনার ল্যান্ডার আলাদা হবে। এগুলো পরে চাঁদের কক্ষপথে গিয়ে জোড়া লাগবে।


চীনের অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন (CASC) এর প্রেসিডেন্ট উ ইয়ানশেংও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। গত বছরে দেওয়া এক বিবৃতি অনুযায়ী, চীনের এই মিশন ২০৩৬ সাল নাগাদ শেষ করার পরিকল্পনা আছে। এ মিশনের ব্যাপারে আর তেমন কোনো তথ্য জানা যায় না। তবে মনুষ্যবাহী হোক আর মনুষ্যহীন, মহাকাশযাত্রার ক্ষেত্রে প্রচুর উন্নতি করছে দেশটি।


ওই একই কনফারেন্সে চীন বলে, আগামী পাঁচ বছরে আরো চারটি নতুন মনুষ্যবাহী মহাকাশযাত্রার পরিকল্পনা করেছে তারা। ২০১৯ সালে তাদের প্রথম স্থায়ী স্পেস স্টেশন (CSS) তৈরি শুরু করার চিন্তা করছে চীন। বর্তমানে চীনের একটি পরীক্ষামূলক স্পেস ল্যাবোরেটরি, টিয়ানগং-২ আছে মহাকাশে।


এ বছরে চীন আরেকটি মহাকাশচারী দল নির্বাচন করবে, এতে ১০-১২ জন মহাকাশচারী থাকবেন এবং এর দুইজন হবেন নারী। তারা CSS এ তিন থেকে ছয় মাসের জন্য থাকবেন গবেষণার উদ্দেশ্যে। চীনের বিগত মহাকাশচারীদের (যাদের বলা হয় টাইকোনটস) চাইতে তাদের বিজ্ঞান সম্পর্কে অভিজ্ঞতা বেশি থাকবে। এ পর্যন্ত ১১ জন টাইকোনটকে মহাকাশে পাঠিয়েছে চীন। এ সব অভিযানের লক্ষ্যই ছিল সম্ভবত চাঁদে মানুষ পাঠানোর জন্য নিজেদেরকে প্রস্তুত করা।


১৯৬০ সালের দিকে অ্যামেরিকা যে পন্থায় চাঁদে মানুষ পাঠায়, তার চাইতে কিছুটা ভিন্ন হতে যাচ্ছে চীনের পরিকল্পনা। তারা ইতোমধ্যেই চাঁদের পৃষ্ঠে একটি টেলিস্কোপ রেখেছে যা আরো ৩০ বছর কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে। ২০১৮ সালে তারা চাঁদের অন্ধকার দিকে একটি প্রোব পাঠাবে যা এখনো পর্যন্ত কেউ করেনি। আর চাঁদ থেকে লুনার স্যাম্পল নিয়ে আসার জন্য তাদের আরেকটি মিশন যাবার কথা এই বছরের সেপ্টেম্বরে।

শেয়ার করুন

পাঠকের মতামত