আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইসরায়েলি এক নার্সের মানবিকতা

ইসরায়েলি এক নার্সের মানবিকতা

হিংসা, হানাহানিতে দীর্ণ এই পৃথিবী। প্রেম, ভ্রাতৃত্বের বড়ই অভাব। মানুষের সঙ্গে মানুষের, দেশের সঙ্গে দেশের হিংসা, বিবাদে যেখানে বারবারই আক্রান্ত হতে হয় মানবতাকে। কিন্তু, কিছু ঘটনা আজও ঘটে, যা নতুন করে আশার সঞ্চার করে, বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এক প্যালেন্টানীয় শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এক ইজরায়েলি নার্স।

প্যালেন্টাইন ও ইজরায়েল। মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে বিবাদ বহু পুরনো। আর সেই বিবাদ পড়শি এই দুই দেশের মানুষের মধ্যে যেন এক অদৃশ্য সীমারেখা টেনে দিয়েছে। যে সীমারেখার কাছে হার মেনে যায় স্নেহ, ভালবাসার মতো মানুষের সহজাত প্রবৃত্তিগুলিও। তাই কোনও প্যালেস্তিনীয় কোনও ইজরায়েলিকে সাহায্য করছেন, সারা বিশ্বেই এ ছবি বিরল। উল্টোটা সচরাচর ঘটে না। তাই ইজরায়েলি ওই মহিলার মাতৃত্বসুলভ আচরণ হৃদয় জিতে নিয়েছে বহু মানুষের।

জানা গিয়েছে, সম্প্রতি ইজরায়েলে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন এক প্যালেন্টাইন দম্পতি ও তাদের শিশুসন্তান। দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা ও তাঁর নমাসের শিশুকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু শারীরিক কারণে ওই মহিলা, নিজের সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না। এই পরিস্থিতিতে প্রথমে প্রায় সাত ঘণ্টা শিশুটিকে বোতল থেকে দুধ খাওয়ানোর চেষ্টা করেন হাসপাতালে এক ইজরায়েলি নার্স। কিন্তু, শিশুটি দুধ খেতে  চাইছিল না। শেষপর্যন্ত ওই নার্স নিজেই শিশুটি বুকের দুধ খাওয়ান। জানা গিয়েছে, নিজের শিফট চলাকালীন মোট পাঁচবার শিশুটিকে বুকের দুধ খাইয়েছেন তিনি।

জানা গিয়েছে, এক ইজরায়েলি নার্স যে শিশুকে বুকের দুধ খাওয়াতে রাজি হবেন, সেটা কল্পনাই করতে পারেননি ওই শিশুটির পরিবার। তাই প্রথমে শিশুটি দেখাশোনার জন্য একজন আয়ার বন্দোবস্ত করে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু মনুষ্যত্ব এখনও বিলুপ্ত হয়নি, এ ঘটনা যেন তারই জ্বলজ্যান্ত প্রমাণ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত