আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভার্জিনিয়ায় বেসবল মাঠে রিপাবলিকান হুইপকে গুলি

ভার্জিনিয়ায় বেসবল মাঠে রিপাবলিকান হুইপকে গুলি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বেসবল প্রাক্টিসের সময় রিপাবলিকান রাজনীতিক প্রতিনিধি পরিষদের হুইপ ও তার কয়েকজন সহযোগী বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনা তদন্ত করছে এবং সন্দেহভাজন হামলাকারী তাদের হেফাজতে রয়েছে।

ফক্স নিউজের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান হুইপ স্টিভ স্কালিস ও তার কয়েকজন সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। তবে স্টিভ স্কালিস বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী টুইটারে জানিয়েছেন, ইউজেন সিম্পসন স্টেডিয়াম পার্কের ওয়াইএমসিএ বেসবল মাঠে কয়েক দফায় গুলি চালাতে দেখেছেন তিনি। রিপাবলিকান কংগ্রেসশনাল টিমের বেসবল অনুশীলনের সময় এ হামলা হয়।

রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের মধ্যে অনুষ্ঠেয় একটি ম্যাচের জন্য অনুশীলন করছিলেন তারা। ন্যাশনাল পার্কে বৃহস্পতিবার বাৎসরিক এ খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার পর বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় সেখানে। আরেকটি সূত্রে জানা গেছে, হামলাকারীর কাছে বড় একটি বন্দুক ছিল এবং তিনি নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, হামলাকারী তাদের হেফাজতে রয়েছে।

এ ঘটনার পর এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই ট্র্যাজেডিতে আমরা গভীর শোকাহত।’ তিনি ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র এক টুইটে জানিয়েছেন, প্রেসিডেন্ট এ বিষয়ে সবশেষ খোঁজ রাখছেন।

গুলিবিদ্ধ স্টিভ স্কালিসের পরিচিতি
প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠত দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের হুইপ স্টিভ স্কালিস। কংগ্রেসে তৃতীয় গুরুত্বপূর্ণ রিপাবলিকান নেতা। ২০০৮ সালে কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তবে আগে লুজিয়ানা রাজ্যের আইনপ্রণেতা ছিলেন।

২০০২ সালে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের দাবি করা একটি গ্রুপে বক্তব্য দিয়ে সমালোচিত হন এবং পরে ক্ষমা প্রার্থনা করেন। রক্ষণশীল রিপাবলিকান স্টাডি গ্রুপের প্রাক্তন নেতা। এই গ্রুপ প্রাক্তন স্পিকার জন বোয়েনারের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা করত। ২০০৫ সালে স্ত্রী জেনিফারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তান আছে। তারা লুজিয়ানার জেফারসনে বসবাস করে।

ইউটাহর রিপাবলিকান রাজনীতি ও সিনেটর মাইক লি ফক্স নিউজকে জানিয়েছেন, স্কালিসের পশ্চাদে গুলি লেগেছে। তিনি বেঁচে যাবেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত