আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নতুন করে এভারেস্টের উচ্চতা মাপবে নেপাল

নতুন করে এভারেস্টের উচ্চতা মাপবে নেপাল

২০১৫ সালের ভূমিকম্পে এভারেস্টের উচ্চতায় পরিবর্তন ঘটেছে বলে মনে করছে নেপাল। সেজন্যে আাগামী দু’বছর ধরে এভারেস্টের উচ্চতা মাপার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।

নেপালের জরিপ দফতর জানিয়েছে, এভারেস্টের উচ্চতা আগের জরিপগুলো অনুযায়ী ৮ হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৯ ফুট) বলে মনে করা হয়। কিন্তু এভারেস্টের ভৌগোলিক অবস্থানে পরিবর্তন ঘটেছে বলে মনে করে তারা।

নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট পত্রিকা জানিয়েছে, আগামী দুবছর ধরে তারা এভারেস্টের উচ্চতা মাপবে। সেই সঙ্গে সেখানে জলবায়ুর পরিবর্তনের কী প্রভাব পড়েছে সেটাও দেখা হবে। পুরো জরিপে খরচ হবে প্রায় তের লাখ ডলার।

এভারেস্টের উচ্চতা মাপা হবে এই পর্বত শৃঙ্গের তিন দিক থেকে। শেরপারা এই জরিপের জন্য জরিপের যন্ত্রপাতি বহন করে পর্বত চূড়ায় নিয়ে যাবেন।

তবে এভারেস্টের উচ্চতা মাপার জন্য নেপালের এই উদ্যোগই একমাত্র উদ্যোগ নয়। গত সপ্তাহে ভারতের জরিপ অধিদফতরও একই কাজ করার ঘোষণা দেয়।

অনেক ভূতত্ববিদ মনে করেন, ২০১৫ সালের ভূমিকম্পে এভারেস্ট শৃঙ্গ কিছুটা বসে গেছে।

এভারেস্ট শৃঙ্গের হিলারি স্টেপ বলে পরিচিত একটি প্রস্তরখন্ড ধসে পড়েছে বলেও মনে করেন অনেকে। যদিও এ নিয়ে বিতর্ক আছে। এভারেস্ট শৃঙ্গে আরোহনের ক্ষেত্রে 'হিলারি স্টেপ'কে সর্বশেষ বাধা হিসেবে গণ্য করা হয়।

গত মাসে এক ব্রিটিশ পর্বতারোহী দাবি করেন যে ২০১৫ সালের ভূমিকম্পে এই প্রস্তরখন্ড ধসে পড়েছে। তবে নেপালের শেরপারা সাথে সাথে এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, প্রস্তরখন্ডটি আগের জায়গাতেই আছে। সেটি হয়তো তুষারে ঢাকা পড়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত