আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সৌদি আরবে তুরস্কের ‘ঘাঁটির প্রস্তাব’ প্রত্যাখ্যান

সৌদি আরবে তুরস্কের ‘ঘাঁটির প্রস্তাব’ প্রত্যাখ্যান

সৌদি আরবে তুরস্কের সামরিক ঘাঁটি নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি সাম্রাজ্য।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ-তে বলা হয়েছে, তাদের দেশে সামরিক স্থাপনা তৈরির এমন সুযোগ দেওয়া হবে না তুরস্ককে।

এসপিএ শনিবার এক খবরে বলেছে, কাতারের মতো সৌদি সাম্রাজ্যে তুরস্ককে কোনো সামরিক ঘাঁটি স্থাপন করতে দেওয়া হবে না। সৌদি সাম্রাজ্যের সামরিক সক্ষমতা তুরস্কের সমতুল্য।

নাম প্রকাশ না করে এক কর্মকর্তার বরাত দিয়ে এসপিএ জানিয়েছে, ‘সৌদি আরব তার সীমানায় কাতারকে কোনো সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেবে না।’

তিনি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দেশের বাইরেও যুদ্ধ করছে সৌদি আরব। তুরস্কের ইনসিরলিক ঘাঁটি থেকেও অভিযান পরিচালনা করছে সৌদি আরব।

পর্তুগিজ সম্প্রচার মাধ্যম আরটিপিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ২০১৪ সালে কাতারে সামরিক স্থাপনা নির্মাণ শুরুর পরপরই সৌদি আরবকে তিনি একই প্রস্তাব দেন। এরদোয়ানের এ বক্তব্যের পর সৌদি কর্তৃপক্ষ তার প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানাল।

গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্ট কাতারে তাদের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন করে।

৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক ও অন্যান্য যোগাযোগা ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও তাদের কিছু মিত্র দেশ। এ সংকট সমাধানে মধ্যস্থতার হাত বাড়িয়েছে তুরস্ক। কিন্তু এখনো বরফ গলেনি।

এসব দেশের অভিযোগ- কাতার সন্ত্রাসে অর্থায়ন করছে ও ইরানকে সমর্থন করছে। এ ছাড়া সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে সাহায্য করারও অভিযোগ রয়েছে। কিন্তু কাতার তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

কাতার সংকটে নাগ গলাচ্ছে যুক্তরাষ্ট্রও। সন্ত্রাসবাদ বিস্তারে কাতারের দিকে আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার এ সংকট শুরুর পরই সেই কাতারের সঙ্গেই ১২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এই দ্বিমুখী অবস্থানে সংকট আরো ঘনীভূত হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত