আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাতারের বিরুদ্ধে আরো বেশি শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা

কাতারের বিরুদ্ধে আরো বেশি শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা

 সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশ কাতারের বিরুদ্ধে আরো বেশি ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দিয়েছে।  বৃহস্পতিবার গভীর রাতে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

চার দেশের ১৩ দফা দাবি মেনে নিতে অস্বীকার করার পর এ ঘোষণা দিল সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

বিবৃতিতে চার দেশ বলেছে, আঞ্চলিক নিরাপত্তাকে অস্থিতিশীল রাখার যে নীতি কাতারের ছিল দেশটির বর্তমান অবস্থান তা অব্যাহত রাখার ইঙ্গিত দিচ্ছে। এর বিরুদ্ধে সব ধরণের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে গত মাসের প্রথম দিকে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। ২২ জুন অবরোধ তুলে নিতে কাতারকে ১৩ দফা দাবি মেনে নিতে চূড়ান্ত সময়সীমা বেধে দেওয়া হয়। এসব শর্তের মধ্যে ছিল, আল-জাজিরা নেটওয়ার্ক বন্ধ করা, ইরানের সঙ্গে সম্পর্ক ছেদ এবং গাজার ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন হামাসসহ আরো কিছু সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

তবে কাতার শুরু থেকেই এসব শর্ত প্রত্যাখ্যান করে আসছিল। শেষ পর্যন্ত  দোহা তার সিদ্ধান্তে অটল থাকে।

বৃহস্পতিবার চার দেশের বিবৃতিতে দাবি করা হয়েছে, কাতার সরকার তাদের এ পদক্ষেপের মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথে অচলাবস্থার সৃষ্টি করেছে। শর্ত মানার প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে দেশটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট অব্যাহত রাখার ইচ্ছার কথাই প্রকাশ করেছে।

এছাড়া এতে বলা হয়েছে, চার দেশের যে কোনো পদক্ষেপ হবে কাতার সরকারের বিরুদ্ধে, এর জনগণের বিরুদ্ধে নয়। তবে পদক্ষেপগুলো কী ধরণের হবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত