আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পুতিন-ট্রাম্পের মধ্যে সোয়া দুই ঘণ্টার দীর্ঘ বৈঠক

পুতিন-ট্রাম্পের মধ্যে সোয়া দুই ঘণ্টার দীর্ঘ বৈঠক

জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে সোয়া্ দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ এ দুই নেতা আনুষ্ঠানিকভাবে মুখোমুখি বৈঠকে মিলিত হয়েছেন। এ দু’নেতার বৈঠকে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে সিরিয়া যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তা প্রসঙ্গের ইস্যু বেশ গুরুত্ব পায়।

এছাড়া গত বছরের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়টি নিয়েও দুনেতার মধ্যে আলোচনা হয়। এ সময় দু’জনের আলোচনায় বাক্য বিনিময়ে কিছুটা উত্তাপ ছড়ায়।

রুশ অভিযোগের বিষয়ে দুই নেতার মধ্যে যে বাক্য বিনিময় হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসেনের বর্ণনায় তা ছিল 'জোরালো'।

যদিও বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে, এ ব্যাপারে রাশিয়ার কোন দায় নেই, মি. পুতিনের এমন বক্তব্যকে মেনে নিয়েছেন মি. ট্রাম্প।

কিন্তু মি. টিলারসেনের বক্তব্য, এই প্রসঙ্গে দুই দেশ কখনো একমত হবে কি না সেটা স্পষ্ট হয়নি।

রেক্স টিলারসেন বলেন, দুই নেতা খুব দ্রুতই নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করেন। দুজনের মধ্যে সুস্পষ্টভাবে ইতিবাচক রসায়ন ছিল। টেবিলে আলোচনার জন্য এত বেশি ইস্যু ছিল যে, দুজনের কেউই থামতেই চাইছিলেন না।

"আমার ধারণা, এমনকি এক পর্যায়ে ফার্স্ট লেডিকে পর্যন্ত ভেতরে পাঠানো হয়েছিল, যদি আমাদের বের করে নেয়া যায়। কিন্তু তাতেও কাজ হয়নি। এর পর আরও এক ঘণ্টা বৈঠক করেছি", বলছিলেন মি. টিলারসেন।

দুজনেই অবশ্যই কথা বলার জন্য অনুবাদকের সাহায্য নিচ্ছিলেন।

বৈঠক শুরু হবার আগে যখন দুই নেতা ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন, তখন মি. পুতিনকে উদ্দেশ্য করে মি. ট্রাম্পকে বলতে শোনা যায়, "আপনার সাথে দেখা হওয়ায় সম্মানিত বোধ করছি"।

জবাবে মি. পুতিন বলেন "আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে পেরে আমি আনন্দিত"।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত