আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ৪৫

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ৪৫

ক্রমশ অবনতি হচ্ছে ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতির। বৃহস্পতিবার আরো পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে এখনো পর্যন্ত আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫-এ। ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির ২৪টি জেলার ১৭.২ লাখ মানুষ। গৃহহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ।


আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে ব্রহ্মপুত্র নদের আশপাশের প্রায় সহস্রাধিক গ্রাম পানির তলায় চলে গেছে, বন্যার পানিতে ১.০৬ হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, সেতু। ফলে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। চারিদিকে বন্যাকবলিত মানুষের হাহাকার বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও খাবার পানির অভাব। বন্যায় দুর্গতদের সাহায্যে ২৯৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।


এদিকে বর্ষার পানিতে বিপন্ন কাজিরাঙা জাতীয় অভয়ারণ্যের জন্তুরা। এই অভয়ারণ্যের প্রায় ৭৫ শতাংশ এলাকা প্লাবিত। জীবন বাঁচাতে অপেক্ষাকৃত উঁচু ও নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছে বন্য প্রাণীরা। একদিকে বন্যা অন্যদিকে জীবন বাঁচাতে জাতীয় সড়কে আশ্রয় নেয়া একাধিক বন্যপ্রাণী সড়ক দুর্ঘটনার মধ্যে পড়েছে। সবমিলিয়ে বিগত কয়েকদিনে বেশ কয়েকটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। বুধবারও পানির তোড়ে ভেসে গিয়েছে ৪টি হরিণ।



ইষ্টার্ন আসাম ওয়াইল্ড লাইফ ডিভিশন’ সূত্রে জানা গেছে, গন্ডার, হাতিসহ অন্য জন্তুদেরকে অভ্যায়রণ্যের পাশে ৩৭ নম্বর জাতীয় সড়কের দিকে কার্বি আলং পাহাড়ি এলাকায় নিরাপদ আশ্রয়ে পাঠানো হচ্ছে এবং তাদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল।



বুধবার বন্য কবলিত আসামের মাজুলি জেলার বিভিন্ন জায়গা এবং ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। পাশাপাশি কাজিরাঙা অভয়ারণ্য পরিদর্শন করে সেখানকার বন্যপ্রাণীরা যাতে চোরাশিকারীদের হামলা শিকার না হয় তা নিশ্চিত করতে অভয়ারণ্যের কর্মকর্তাদের নির্দেশ মুখ্যমন্ত্রী।



বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে পাশের রাজ্য অরুণাচল প্রদেশও। রাজধানী ইটানগরের সঙ্গে রাজ্যের অন্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মণিপুরে একটানা বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত। এদিকে আসাম, অরুণাচল প্রদেশসহ বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শন এবং ত্রাণ ও উদ্ধারকাজ খতিয়ে দেখতে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।



বৃহস্পতিবার আকাশপথে বন্য কবলিত আসামের কয়েকটি জেলা পরিদর্শন করেন রিজিজু, সঙ্গে ছিলেন জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত