আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাশিয়ার সঙ্গে আঁতাত ছিল হিলারির

রাশিয়ার সঙ্গে আঁতাত ছিল হিলারির

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে রাশিয়ার গোপন আঁতাত ছিল বলে অভিযোগ করেছে হোয়াইট হাউজ।



বুধবার প্রেস ব্রিফিংয়ের সময় হোয়াউট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স একথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত বাদ দিয়ে তদন্তকারীদের উচিত বিদেশি সরকারের সঙ্গে হিলারির পরিবারের সম্পর্ক ও ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন বা ডিএনসি’র দিকে নজর দেয়া।



সারাহ হাকাবি আরো বলেন, আমরা যদি রাশিয়ার সঙ্গে কারো সম্পর্কের কথা জানতে চাই তাহলে তিনি হবেন সরাসরি হিলারি ক্লিনটন। সারাহ জোর দিয়ে বলেন, হিলারি বিশ্বের এক-তৃতীয়াংশ ইউরেনিয়াম রাশিয়ার কাছে বিক্রি করেছেন। এ সময় তিনি কানাডার ইউরেনিয়াম কোম্পানির সঙ্গে রাশিয়ার চুক্তির কথা উল্লেখ করেন। এ কোম্পানি আমেরিকার মোট উত্তোলনযোগ্য ইউরেনিয়ামের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিয়ে ২০১৬ সালে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল।



২০০৯ থেকে ২০১৩ সালে কোম্পানিটির সঙ্গে রাশিয়ার চুক্তি হয় এবং সে সময় হিলারি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কানাডার ওই কোম্পানির চেয়ারম্যানের পারিবারিক একটি ফাউন্ডেশন ক্লিনটন ফাউন্ডেশনে ২৩ লাখ ৫০ হাজার ডলার অনুদান দিয়েছিল। এছাড়া, চুক্তি সইয়ের পরপরই হিলারির স্বামী বিল ক্লিনটন রাশিয়ায় একটি বক্তৃতা দেন যার জন্য রুশ বিনিয়োগ ব্যাংক তাকে পাঁচ লাখ ডলার দিয়েছিল বলেও উল্লেখ করেন সারাহ।


সূত্র : রয়টার্স

শেয়ার করুন

পাঠকের মতামত