আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ক্ষমতা ছাড়বেন না নওয়াজ শরীফ

ক্ষমতা ছাড়বেন না নওয়াজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ না করার সিদ্ধান্ত অনুমোদন করেছে সেদেশের কেন্দ্রীয় মন্ত্রীসভা। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রীসভার এক জরুরী বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে নওয়াজ শরীফ বলেন, যৌথ তদন্ত টিমের (জেআইটি) প্রতিবেদন ''অভিযোগ ও জল্পনাকল্পনায়'' ভর্তি। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, আমি কারো কথায় পদত্যাগ করবো না। আমি আইনী লড়াই চালিয়ে যাবো।


বিরোধীদের প্রতি আঙুল তুলে নওয়াজ শরীফ বলেন, জেআইটি প্রতিবেদন প্রকাশের পর যারা আমার পদত্যাগ দাবি করছে, সেই বিরোধী দলগুল সবাই মিলেও তো মুসলিম লীগের সমান ভোট পায়নি। পাকিস্তানের জগণই আমাকে নির্বাচিত করেছে এবং তাই কেবল তারাই আমাকে এই পদ থেকে সরাতে পারে।



তিনি বলেন, রাজনীতিতে এসে আমার পরিবার কিছুই পায়নি, বরং অনেক হারিয়েছে। দেশে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, কিন্তু কোনোটিতে কোনো রকম দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি।



নওয়াজ শরিফ বিরোধীদের প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলেন, ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত আমার পরিবার এক পয়সার দুর্নীতি করেছে এমন প্রমাণ কেউ দিতে পারলে সামনে আসুন। সূত্র : ডন অনলাইন

শেয়ার করুন

পাঠকের মতামত