আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সমলিঙ্গের বিয়েতে সমর্থন দিল মাল্টা

সমলিঙ্গের বিয়েতে সমর্থন দিল মাল্টা

সমলিঙ্গের বিয়েতে সমর্থন দিয়েছে মাল্টার পার্লামেন্ট, এর ফলে ইউরোপীয় ইউনিয়নের ১৫ তম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েতে সমর্থন দিল। ক্যাথলিক অধ্যুষিত দেশটির পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে সেটি পাস হয়। খবর বিবিসি বাংলার

প্রধানমন্ত্রী জোসেফ মাসকাটের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়াও হলো।

পার্লামেন্টে পাস হওয়া নতুন এই আইনে ‘স্বামী’ এবং ‘স্ত্রী’ শব্দ দুটির বদলে লিঙ্গ নিরপেক্ষ শব্দ ‘জীবনসঙ্গী’ ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়াও ‘মা’ ও ‘বাবা’র বদলে ‘যে অভিভাবক জন্ম দিয়েছে’ এবং শব্দ দুটি ব্যবহার করা হচ্ছে।

এ আইনটি পাস হওয়া ক্যাথলিক অধ্যুষিত মাল্টার জন্য একটি ‘মাইলস্টোন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১১ সালে ডিভোর্সের বিষয়ে বৈধতা দেয় দেশটি।

গত মাসে দেশটিতে পুননির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী জোসেফ মাসকাটের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটি ছিল দেশটির বিবাহ-সম্পর্কিত আইনটিতে পরিবর্তন আনা ও সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা করা।

আইনটি পার্লামেন্টে পাস হওয়ার পর মাসকাট বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ভোট। আমাদের গণতন্ত্র ও সমাজ যে উচ্চতায় ভিন্ন একটি স্তরে প্রবেশ করেছে এই আইনটির মাধ্যমে তা প্রকাশ পায়। আমরা সবাই সমান-পৃথিবীকে এই বার্তা দিতে পারব এখন।’

এই আইনের বিরোধী ছিল ক্যাথলিক চার্চ।

কিন্তু পার্লামেন্টের ভোটাভুটিতে যে ৬৭ জন সদস্য ভোট দিয়েছেন তার মধ্যে একটি ভোটই এর বিপক্ষে পড়েছিল। বাকি সবাই এই সংস্কার আইনের পক্ষে ছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত