আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জাতিসংঘে ফিলিস্তিন প্রস্তাব বাতিল

জাতিসংঘে ফিলিস্তিন প্রস্তাব বাতিল

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন আরও দীর্ঘায়িত হলো। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে মঙ্গলবার ফিলিস্তিন সঙ্কট নিরসনে তোলা প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। খবর আলজাজিরা ও বিবিসির।

কাউন্সিলে এ দিন এক বছরের মধ্যে ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন ও ২০১৭ সালের মধ্যে দেশটির দখলদারিত্বের অবসানের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তোলা হয়। ২২টি আরব রাষ্ট্র ও ফিলিস্তিনের পক্ষে জর্ডানের তোলা ওই প্রস্তাবের পক্ষে পড়েছে ৮টি ভোট। প্রস্তাবটি পাসের জন্য ৯টি ভোট প্রয়োজন ছিল।

১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলে ভোটাভুটিতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য, লিথুনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও রুয়ান্ডা।

ফিলিস্তিনের পক্ষে ভোট দেয় জর্ডান, চীন, ফ্রান্স, রাশিয়া, লুক্সেমবার্গ, চাঁদ, চিলি ও আর্জেন্টিনা।

বিশ্ব ফোরামের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। তিনি বলেন, ‘চলমান সঙ্কটে নিরাপত্তা কাউন্সিল আবারও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলো। নিজস্ব (ফিলিস্তিনের) প্রস্তাব অনুযায়ী একটি স্থায়ী সমাধানে অবদান রাখতে ব্যর্থ হলো তারা।’

এ সময় তিনি চলতি বছর অধিকৃত অঞ্চলে ইসরায়েলের ভূমি দখল, ঘরবাড়ি ধ্বংস, নিয়মিত সামরিক তল্লাশি, গ্রেফতার, সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানবাধিকার লঙ্ঘন ও ধর্মীয় স্থাপনাগুলোতে অব্যাহত হামলার কথা তুলে ধরেন।

এদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, ‘এটা (প্রস্তাব) ভারসাম্যপূর্ণ নয় এবং এর অনেক উপাদান উভয় পক্ষের আলোচনা ছাড়া অনুমোদনের সহায়ক নয়। এর মধ্যে একটি হলো ইসরায়েলিদের নিরাপত্তার বিষয়ে গঠনমূলক আলোচনা ছাড়াই ডেডলাইন ঘোষণা করা।’নিরাপত্তা কাউন্সিলে উপস্থাপিত প্রস্তাবটিতে ১৯৬৭ সালের যুদ্ধ পূর্ববর্তী সীমানাকে কেন্দ্র করে আলোচনার কথা উল্লেখ রয়েছে।

প্রস্তাবটি পাস না হওয়ায় ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কটের সমাধানে উদ্যোগ বন্ধ হয়ে যাবে না বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত জর্ডানের রাষ্ট্রদূত দিনা কাওয়ার।

শেয়ার করুন

পাঠকের মতামত