আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমের অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও ট্রেজারি মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে ইরানের বিত্তবান ১৮ নাগরিক, গোষ্ঠী ও নেটওয়ার্ক।

নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও গোষ্ঠীর কোনো সম্পদ যুক্তরাষ্ট্রে থাকলে তা জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আমেরিকানদের ব্যবসা করা নিষিদ্ধ করা হবে।

আলজাজিরা ও প্রেসটিভি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইরানকে ড্রোন তৈরিতে সাহায্যকারী একটি কোম্পানি, নৌরসদ সরবরাহকারী তুরস্কের একটি প্রতিষ্ঠান ও ইরানকে ইলেক্ট্রনিক্স সরবরাহকারী একটি চীনা নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্টিভেন মুচিন জানিয়েছেন, নতুন নিষেধাজ্ঞা ইরানকে ‘কঠোর সংকেত’ দেবে। তা হলো- ‘ইরানের উসকানিমূলক ও অস্থিতিশীল আচরণ যুক্তরাষ্ট্র কখনো সহ্য করতে পারে না এবং করবেও না।’  

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সোমবার মার্কিন কংগ্রেসে ইরানকে পরমাণু চুক্তি মেলে চলার স্বীকৃতি দিলেও ঠিক তার একদিন পর নতুন নিষেধাজ্ঞার কথা শোনালো যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি হয়। এ চুক্তির অন্য দেশগুলো হলো : রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি।

সোমবার ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে জানায়, ইরান পরমাণু চুক্তি মেনে চলছে। এপ্রিল মাসেও কংগ্রেসকে এমন তথ্য দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু চুক্তির গতিশীলতায় বাধা দেওয়ার অভিযোগে সোমবার তাদের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় তারা।

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির অগ্রগতি নিয়ে প্রতি ৯০ দিন পর কংগ্রেসেকে অবহিত করা হোয়াইট হাউসের জন্য বাধ্যতামূলক। তবে এপ্রিল মাসেই প্রথমবার এ ইস্যুতে অবহিত করা হয় এবং চুক্তি মেনে চলায় ইরানকে স্বীকৃতি দেওয়া হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত