আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৬ আফগান পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৬ আফগান পুলিশ নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আফগান পুলিশের ১৬ সদস্য নিহত হয়েছেন।

হেলমান্দ পুলিশ জানিয়েছে, প্রদেশের গেরেশক জেলার একটি গ্রাম থেকে তালেবান জঙ্গিদের হটানোর অভিযান চালানোর সময় আফগান পুলিশ সদস্যদের ওপর ভুল করে মার্কিন বিমান থেকে হামলা চালানো হয়।

এ ঘটনা সম্পর্কে অবহিত রয়েছে আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে থাকা বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো। তবে আফগান পুলিশের ঠিক কতজন সদস্য নিহত হয়েছেন, তা জানায়নি তারা।

এদিকে, তালেবান জানিয়েছে, একই এলাকায় তাদের এক নেতার ছেলে আত্মঘাতী হামলা চালিয়ে প্রাণ দিয়েছেন। তার নাম আবদুল রহমান খালিদ। তালেবান নেতা মৌলভি হিবাতুল্লাহ আখুন্দজাদার ছেলে খালিদ। তবে খালিদের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করতে পারেনি আফগান পুলিশ।

শুক্রবার বিকেলে আফগান নিরাপত্তা সদস্যদের সহায়তার জন্য ন্যাটো মিশনের অংশ হিসেবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হেলমান্দ পুলিশের মুখপাত্র সালাম আফগান জানিয়েছেন, এ হামলায় দুজন কমান্ডারসহ পুলিশের ১৬ সদস্য নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

তবে এক বিবৃতিতে ন্যাটো বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় চলা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বিমান থেকে গুলি চালানোয় মিত্র আফগান পুলিশের সদস্যরা নিহত হয়েছেন। দুর্ভাগ্যজনক এই হামলার জন্য গভীর দুঃখ প্রকাশ করছি আমরা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত