আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

টয়লেট তৈরির টাকা জোগাতে স্ত্রীকে বিক্রির পরামর্শ

টয়লেট তৈরির টাকা জোগাতে স্ত্রীকে বিক্রির পরামর্শ

টয়লেট তৈরির টাকা যোগাতে স্ত্রীকে বিক্রির পরামর্শ দিয়েছেন ভারতের এক জেলা প্রশাসক।


 

স্বচ্ছ ভারত অভিযানের প্রচারে গিয়ে শনিবার গ্রামের এক সভায় বিহারের অরঙ্গাবাদের জেলা প্রশাসক কানওয়াল তনুজ বলেন, ‘যদি পারেন নিজের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করুন। আপনি ঠিক কতটা গরীব?  আপনার স্ত্রীর মূল্য যদি ১২ হাজার টাকার কম হয় তবে হাত তুলুন।’


 

এখানেই শেষ নয় তিনি আরো বলেন, ‘আগে আমার কথা শুনুন, তারপর হাত তুলবেন। এমন কেউ আছেন কি যিনি বলবেন, আমাকে ১২ হাজার টাকা দিন তার বিনিময়ে আমার স্ত্রীর সম্ভ্রম নিয়ে নিন?  কেউ কি এমন আছেন?’

 


জেলাশাসকের এই মন্তব্য শুনে এক গ্রামবাসী তার উদ্দেশে জানান, বাড়িতে টয়লেট তৈরির মতো অর্থ তার কাছে নেই। এরপর কানওয়াল বলেন, ‘যদি আপনার কথা সত্যি হয়, তবে যান স্ত্রীকে বিক্রি করে দিন। অনেকেই আগাম টাকার কথা বলছেন। তারা আগাম টাকা পেয়েও গেছেন। তবে অপ্রয়োজনীয় কাজে সেই টাকা খরচ করেছেন।’

 


জেলাশাসকের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। অনেকের মতে, টয়লেটের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে তিনি যা বললেন তা শুধু নিন্দনীয়ই নয়, লজ্জাজনকও বটে। নারীদের সম্ভ্রম নিয়ে নিন্দনীয় মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিও উঠেছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত