আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

আজই রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেবেন প্রণব মুখার্জি

আজই রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেবেন প্রণব মুখার্জি

ভারতের রাষ্ট্রপতি পদ থেকে সোমবার অবসর নেবেন প্রণব মুখার্জি। দেশটির ১৪তম রাষ্ট্রপতি হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন রামনাথ কোবিন্দ। 


 

মঙ্গলবার রামনাথের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ এছাড়া, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।


 

এর আগে, রবিবার দেশটির সংসদের সেন্ট্রাল হলে বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 

সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের প্রশংসা করেন প্রণব। এছাড়া, আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘দেশের সংসদ হল মন্দির। ৩৪ বছর বয়সে সাংসদ হিসেবে দেশকে প্রথম সেবা করার সুযোগ আসে। একাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ইন্দিরা গান্ধীর সঙ্গে কাজ করেছি। দেশের বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা প্রশংসনীয়।’


 

বিরোধীদের কথাও সম্মানের সঙ্গে শোনা উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, এতে গণতন্ত্র রক্ষা হয়।


 

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ছয় দশক ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রণব মুখার্জি। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলানোর পাশাপাশি মনমোহন সিং-সহ একাধিক প্রধানমন্ত্রীর সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলেছেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। ২০১২ সালের জুলাইয়ে রাষ্ট্রপতির পদে বসেন প্রণব মুখার্জি। টানা ছয় বছর ওই পদে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন এ বাঙালি বাবু। 

শেয়ার করুন

পাঠকের মতামত