আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

রুশ আঁতাতের কথা অস্বীকার করলেন ট্রাম্পের জামাতা কুশনার

রুশ আঁতাতের কথা অস্বীকার করলেন ট্রাম্পের জামাতা কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সিনেট প্যানেলে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আঁতাতের বিষয়টি অস্বীকার করবেন। শুধু তিনি নন ট্রাম্পের প্রচারণা শিবিরের কোনও সদস্যও রাশিয়ার সঙ্গে আঁতাত করেননি বলে সিনেটকে জানাবেন তিনি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


সিনেট প্যানেলের বৈঠকের আগেই কুশনার নিজের বক্তব্য প্রকাশ করেছেন। ওই বক্তব্যে তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার কোনও বেআইনি যোগাযোগ নেই এবং ব্যবসার কাজে রাশিয়ার কোনও ব্যক্তির আর্থিক পৃষ্ঠপোষকতার ওপর তিনি নির্ভর করেন না।


স্পেশাল কাউন্সেলের পাশাপাশি মার্কিন সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে।


৩৬ বছরের কুশনার ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সময় ডিজিটাল কৌশলের দায়িত্বে ছিলেন। তিনি ট্রাম্পের মেয়ে ইভানকাকে বিয়ে করেছেন।


সচরাচর সংবাদমাধ্যমের সামনে না আসা কুশনার সোমবার সিনেট ইন্টেলিজেন্স কমিটির একটি সেশনে উপস্থিত হবে। পরদিন মঙ্গলবার তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভের একটি সেশনেও উপস্থিত হবেন।

সিনেট ও হাউস কমিটিতে যে বক্তব্য দেবেন তাতে কুশনার বলবেন, বিদেশি কোনও সরকারের সঙ্গে আমি আঁতাত করিনি। প্রচারণা টিমের কেউ করেছে বলেও জানি না।


অবশ্য বিবৃতিতে তিনি চারবার রুশ কর্মকর্তা বা রাশিয়ার সঙ্গে যোগাযোগ করার কথা স্বীকার করেছেন। প্রচারণার সময় ও পরে এসব যোগাযোগ হয় বলে বিবৃতিতে উল্লেখ করেছেন।


হিলারি ক্লিনটনের বিষয়ে স্পর্শকাতর তথ্য পেতে রুশ আইনজীবী নাতালিয়া ভাসেলনিতস্কায়ার সঙ্গে গত বছর জুন মাসে বৈঠকে উপস্থিত থাকার কথাও স্বীকার করেছেন কুশনার।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত