আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

'২০১৪ সালে সিরিয়ায় ৭৬ হাজার প্রাণহানি'

'২০১৪ সালে সিরিয়ায় ৭৬ হাজার প্রাণহানি'

সিরিয়াতে গত এক বছরে সংঘর্ষে ৭৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।'২০১৪ সালে সিরিয়ায় ৭৬ হাজার প্রাণহানি' বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সংগঠনটি বলছে নিহতের একটি বড় অংশই বেসামরিক নাগরিক। ২০১৪ সাল সিরিয়ার জন্য একটি ভয়াবহ সময় ছিল।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর হিসেবে, সিরিয়াতে নানা বাহিনীর সংঘর্ষের মাঝে পড়ে প্রায় ১৮ হাজার বেসামরিক নাগরিক মারা গেছেন গত এক বছরের গৃহযুদ্ধে। যার মধ্যে সাড়ে তিন হাজার শিশু রয়েছে। এই সংখ্যা অন্য কোন সূত্র থেকে যাচাই করা যায়নি তবে গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধে মৃতের সংখ্যা দু লাখের বেশি বলা হচ্ছে। এই সংখ্যা সিরিয়ার এক ভয়াবহ চিত্র তুলে ধরছে। দেশটিতে সংঘর্ষের হাত থেকে পালিয়ে ঘরছাড়া হয়েছে এক কোটির বেশি মানুষ।সংগঠনটি বলছে, দেশটিতে বসবাসকারী অর্ধেক জনগোষ্ঠী প্রবল দারিদ্রের মুখে রয়েছে। অর্ধেকের বেশি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, চার বছর আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সরকার বিরোধী বিক্ষোভ দিয়ে বিষয়টির শুরু হলেও পরে সিরিয়াব্যাপী এক ভয়াবহ গৃহযুদ্ধ দেখা দেয়। যার অংশীদার সরকারি বাহিনী, বিদ্রোহী যোদ্ধা, সিরিও ও বিদেশি জিহাদি সংগঠনের সদস্যরা। তাদের মৃত্যুর সংখ্যাই বেশি। প্রতিবেদনে বলা হয়, সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আনুগত্যের ফল হলো ২২ হাজারের মতো সরকারি সেনার মৃত্যু। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিদ্রোহীদের মৃতের সংখ্যা ৩০ হাজারের বেশি।এই ভয়াবহ পরিস্থিতি বন্ধে জাতিসংঘ একটি যুদ্ধবিরতি কার্যকর করার জন্য মধ্যস্থতা করে যাচ্ছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে এই লড়াই বন্ধে কোথাও কোন বড় উদ্যোগ চোখে পড়ছে না। তাই সিরিয়ায় কাছাকাছি সময়ে শান্তি প্রতিষ্ঠার কোন লক্ষণ নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত