আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

শপথ নিলেন ভারতের নতুন রাষ্ট্রপতি

শপথ নিলেন ভারতের নতুন রাষ্ট্রপতি

ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।

পার্লামেন্টের সেন্ট্রাল হলে মঙ্গলবার (২৫ জুলাই) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস কেহর দেশটির চতুর্দশ রাষ্ট্রপতি হিসাবে রামনাথকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিতার সুমিত্রা মহাজন, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের গভর্নররা, মুখ্যমন্ত্রীরা, রাষ্ট্রদূতরা, অন্যান্য কূটনীতিক, এমপি, সরকারের সিনিয়র কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা। খবর পিটিআই’র।

শপথ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় রামনাথ কোবিন্দ প্রথমেই তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘যে পদে ড. রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লি রাধাকৃষ্ণান এবং প্রণব মুর্খার্জি কাজ করেছেন সেই একই পদে কাজ করার সুযোগ পেয়ে আমি অন্তত গর্বিত।’

দেশের সংহতি রক্ষা, পিছিয়ে পড়া সমাজকে সঙ্গে নিয়ে সর্বাত্মক উন্নয়ন ও ডিজিটাল ব্যবস্থাকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন ভারতের নতুন রাষ্ট্রপতি।

শপথ অনুষ্ঠানের আগে রামনাথ কোবিন্দকে নিয়ে পার্লামেন্ট হাউজের দিকে এগিয়ে যান সদ্য বিদায়ী প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। শপথ নেওয়ার পর তার এখন নতুন ঠিকানা ভারতের রাইসিনা হিলে অবস্থিত রাষ্ট্রপতি ভবন। অন্যদিকে বিদায় নিয়ে প্রণব মুখার্জীর ঠিকানা হবে এখন দিল্লির লুতিয়েনসে ১০ রাজাজি মার্গ বাংলো। এটি একটি আট কক্ষ বিশিষ্ট দ্বিতল বাসা। এর আয়তন ১১৭৭৬ বর্গফুট। এতে রয়েছে একটি লাইব্রেরি ও রিডিং রুম।

শেয়ার করুন

পাঠকের মতামত