আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চাঁদের মাটি বহনকারী ব্যাগ ১৮ লাখ ডলারে বিক্রি

চাঁদের মাটি বহনকারী ব্যাগ ১৮ লাখ ডলারে বিক্রি

মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণের পর যে ব্যাগে করে প্রথম সেখানকার পাথর এবং ধূলাবালি সংগ্রহ করে পৃথিবীতে এনেছিলেন, সেটি নিউইয়র্কে এক নিলামে ১৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ কোটি ৪০ লাখ টাকা। অজ্ঞাত এক ব্যক্তি নিলামে এটি কেনেন। 


 

১৯৬৯ সালে অ্যাপোলো-১১ মিশনে অংশ নেয়ার সময় নীল আর্মস্ট্রং এই ব্যাগটি ব্যবহার করেন। এটিতে এখনো চাঁদের ধূলা এবং কিছু ছোট পাথর আছে। ব্যাগটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আইন লড়াই চলেছে। অ্যাপোলো ইলেভেনের স্মারক এই ব্যাগটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল।



অ্যাপোলে ইলেভেন যখন পৃথিবীতে ফিরে আসে তখন এটির সবকিছু সংরক্ষণের জন্য স্মিথসোনিয়ান মিউজিয়ামে পাঠানো হয়। কিন্তু ভুলক্রমে এই ব্যাগটি থেকে যায় জনসন স্পেস সেন্টারের একটি বক্সে। এরপর ২০১৫ সালে একটি সরকারি নিলামের সময় ভুলভাবে চিহ্নিত হওয়ার কারণে এটি ৯৯৫ ডলারে কিনে নেন এক আইনজীবী।

 


নাসা অবশ্য পরে এই ব্যাগটি ফিরে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু চলতি বছরের শুরুতে ফেডারেল বিচারক রায় দেন যে ব্যাগটি যার কাছে রয়েছে, তিনিই এটির আইনি মালিক। এরপর ওই ব্যক্তি এটি বিক্রির জন্য নিলামে তোলেন।


সূত্র: বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত