আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় নামছে কাতার

যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় নামছে কাতার

যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে কাতার। আরবিভাষী রুশ টেলিভিশন চ্যানেল আরটিকে এ খবর জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়া। সৌদি নেতৃত্বাধীন চার দেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ মহড়ার প্রস্তুতি নিচ্ছে দোহা।

 


তিনি বলেন, শিগগিরই তিন দেশের যৌথ এ মহড়া শুরু হবে। অবশ্য মহড়া কতদিন ধরে চলবে বা এতে কতো সেনা অংশ নেবে সে ব্যাপারে কোনো আভাস দেননি তিনি।

 


ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সাম্প্রতিক টানাপোড়ন এ মহড়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না বলেও জানান তিনি। উল্লেখ্য, কুর্দিদেরকে সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মিত্র হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কুর্দিদেরকে দেশের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে মনে করে তুরস্ক।

 


সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে। অবশ্য, কাতার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে, কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে টুইট করতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।


 

সেই প্রসঙ্গে কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়া বলেন, যুক্তরাষ্ট্র এবং কাতারের সম্পর্ক পুরনো এবং আমরা মিত্র। যেসব দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করেছে তারা ভুলে গেছে যে, ট্রাম্পের সব টুইট সবসময় অফিশিয়াল নয়।

 

শেয়ার করুন

পাঠকের মতামত